সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবী মেরীল্যান্ড স্কুলের ছাত্র আনাস আবছার আর আমাদের মাঝে নেই। ২০১৭ সালের এপ্রিলে স্কুল ছাত্র আনাস আবুধাবির মোসাফফা এড়িয়াতে সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। তখন থেকে সে আবুধাবীর মাফরাক হাসপাতাল ও পরে সিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
প্রায় তিন বছর ২ মাস হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আবুধাবির পশ্চিমাঞ্চল এড়িয়া সিলার সেন্টারাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ( ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ১৭ বছর ছিল।
উল্লেখ্য , আনাস আবচার মোসাফফা ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট ও কার্গো এশিয়ার স্বত্বাধিকারী সায়ান আবছারের জৈষ্ঠ্য পুত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
আবুধাবী মেরীল্যান্ড স্কুলের ছাত্র আনাস আবছারের মৃত্যুতে প্রবাসী সাংবাদিক সহ কমিউনিটি ব্যাক্তিরা শোক প্রকাশ করেছেন।

