শেখ হাসিনা নিরাপদে ফেরতে বৃটিশ এমপির সাথে ইউকে আওয়ামী লীগের সাক্ষাৎ
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
যুক্তরাজ্যের ইপসুইচের এমপি Jack Abbott জ্যাক এবোট এর সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (জিসিডিজি) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এবং ইউকে বাংলাদেশী কমিউনিটি লিডার ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শুক্রবার এক সাক্ষাৎকালে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শেখ হাসিনার নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় সমন্বয়কের ভূমিকা পালন করেন ইপসুইচ এন্ড সাফোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইস ।
এ সময় উপস্থিত ছিলেন সংগটনের সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লিমন, আইন সম্পাদক সানু মিয়া, সাংবাদিক সারওয়ার কবির, জাগো বাংলা সম্পাদক মহিউদ্দিন সরকার, বায়ান্ন টিভি সম্পাদক মুক্তিযুদ্ধ গবেষক লুৎফুর রহমান, এডভোকেট এমরান আহমেদ, মাসুদ আহমেদ সহ আরো অনেকে ।
সাক্ষাতে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার লংঘনের উল্লেখ করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা মতবিনিময় করেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের রাজনৈতিক অস্থিরতা তোলে ধরতে যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করে ইপসুইচ এন্ড সাফোক আওয়ামী লীগ।

