এম রহমান জহির ফোবানার চেয়ারম্যান নির্বাচিত

জুয়েল সাদত জুয়েল সাদত

সাংবাদিক, আমেরিকা

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ 62 views
শেয়ার করুন

এম রহমান জহির ফোবানার চেয়ারম্যান নির্বাচিত। ডক্টর প্রিয়লাল কর্মকার এক্সিকিউটিভ সেক্রেটারী।

সাউথ ফ্লোরিডার দক্ষ সংগঠক এম রহমান জহির একজন জনপ্রিয় ব্যাক্তি। দীর্ঘদিন থেকে সাউথ ফ্লোরিডায় বসবাস করেন। বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সভাপতি। দীর্ঘদিন থেকে সাউথ ফ্লোরিডার সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন কে নেতৃত্ব দিয়ে আসছেন।
তিনি ৩০ টি সফল এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এন্ড কালচারাল শো করেছেন।

এশিয়ান এক্সপো ফুড ফেয়ার নামে যা সুপরিচিত যা সুদীর্ঘ ৩০ টি বছর থেকে ধারাবাহিকভাবে ২ দিনে অনুষ্ঠিত হয় সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডে । সেই এশিয়ান ফেস্টিভ্যাল সারা আমেরিকার নানা শহরের ফোবানার সদস্যদের অংশগ্রহণ থাকে।

মুক্তিযোদ্বের চেতনায় বিশ্বাসী
এম রহমান জহির দীর্ঘদিন থেকে ফোবানায় জড়িত।  মুক্তিযোদ্বাদের সব সময় মুল্যায়ন করেন এম রহমান জহির।

তিনি ফোবানার নানা দায়িত্ব পালন করেছেন। গত ২ বছর তিনি ফোবানার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে, ২০২৬-২০২৭ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২০২৭ সালের ৪১ তম হিউস্টন ফোবানায় তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন । ২৯ সদস্য বিশিষ্ট ফোবানার নির্বাহী কমিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এস আই জুয়েল নির্বাচিত হয়েছেন।


এবারের লস এনজেলস ফোবানায় এম রহমান জহির একটি বড় টীম নিয়ে অংশগ্রহণ করেন, সেই টীমে ছিলেন ঢাকা ক্লাবের রানা খান, মিম খান ও জুয়েল সাদত,  ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সভাপতি ও উইন্টার ফেষ্ট ২০২৬ এর কনভেনর মুজিব উদ্দিন ও মিসেস মুজিব উদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারন সম্পাদক আরিফ আহমদ আশরাফ, ৩০ তম এশিয়ান এক্সেপোর  চেয়ারম্যান এস আই জুয়েল, কনভেনর তামান্না আহমদ ও কো কনভেনর মন্জুর চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা মাসুদা ইসলাম পপি, মেরিনা মজুমদার, মাইশা আহমদ।
ফোবানায় সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডার সংগঠন এবং সংগঠকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সেন্ট্রাল ফ্লোরিডার বাংলাদেশ ফাউন্ডেশন অফ সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি বাবুল হাই এবার আউটস্ট্যান্ডিং মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছেন।
এবারের ফোবানার চেয়ারম্যান হিসাবে এম রহমান জহির নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছে।

সবাই আশা প্রকাশ করছেন এম রহমান জহির এর নেতৃত্বে ফোবানা এগিয়ে যাবে।
ফোবানার এক্সিউটিভ সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়ার ডক্টর প্রিয়লাল কর্মকার, ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারী ভার্জিনিয়ার এন্থনি পিউস গোমেজ ও কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন হিউস্টন এর নাহিদা ইয়াসমিন।