ফোবানার স্কলারশীপ একটি মাইলফলক হতে যাচ্ছে

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬ 3 views
শেয়ার করুন

জুয়েল সাদত :

ফোবানার স্কলারশিপ এর অনুদান প্রত্যাশা করছেন ফোবানার সাবেক চেয়ারম্যান এবং ফোবানা স্কলারশীপ এর অন্যতম উদ্যেক্তা রেহান রেজা।
রেহান রেজা ফোবানার একজন ভেটারান সদস্য। দীর্ঘদিন থেকে উত্তর আমেরিকার অন্যতম সংগঠন ফোবানায় সম্পৃক্ত। রেহান রেজা সহ ফোবানার দায়িত্বশীলরা ফোবানা স্কলাীশীপ নামে চমৎকার একটি কমিউনিটি ওয়ার্ক শুরু করেন প্রায় ছয় / সাত বছর আগে বা আরও আগে থেকে।
ফোবানা স্কলারশীপটা শুরুর পর থেকেই সবাইকে আকৃষ্ট করে।

যে শহরে ফোবানা হয় সেই শহরের মেধাবী ছাত্র ছাত্রী দের যোগ্যতা অনুযায়ী একটি বোর্ডের মাধ্যমে স্কলারশীপের এককালিন টাকা দেয়া হয়।
এর পাশাপাশি বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ফোবানা শিক্ষা বৃত্তি চালু রয়েছে।


রেহান রেজা জানান, ফোবানার সদস্যরাই এটার ফান্ডিং করেন। সবার ছোট বড় কনট্রিবিউশনে এটা সচল রয়েছে এবং পরিধি বাড়ছে ।
স্কলারশিপের আবেদনের সময়সীমা থাকলেও যে কেউ যে কোন সময় ফান্ডিং করতে পারেন।
ফোবানার সংশ্লিষ্ট ছাড়াও যে কোন ব্যবসায়ী বা সদয়বান ব্যাক্তি ফোবানা স্কলারশিপ এ যুক্ত হয়ে এটাকে বেগবান করতে পারেন।
রেহান রেজা ৪০ তম লস এনজেলস ফোবানায় যারা স্কলারশিপে অনুদান দিয়েছেন এবং কমিটমেন্ট করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে একটি তালিকা দিয়েছেন । তারা হলেন
জনাব আবু হানিফ ২ হাজার ডলার ( ভার্জিনিয়া)
গোলাম ফারুক ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক হাজার ডলার এবং 3 লাখ টাকা ( নিউজার্সি)
মোহাম্মদ জহির এক হাজার ডলার ( ফ্লোরওডা)
সমসুদ্দিন সাগর এক হাজার ডলার ( ডালাস ) , বাগডিসি সংগঠন এক হাজার ডলার ( ভার্জিনিয়া)

হোসেন আলী-১ হাজার ডলার লস এনজেলস
রেহান রেজা ৫০০ ডলার ( ক্যানসাস)
দিলু মওলা ৫০০ ডলার ( আটলান্টা)
কাজী নাহিদ ৫০০ ডলার ( আটলান্টা)
মাহবুব ভূঁইয়া ৫০০ ডলার ( আটলান্টা)
ডাঃ মানিক ৫০০ ডলার ( আটলান্টা)
মহিউদ্দিন দুলাল ৫০০ ডলার ( আটলান্টা)
পাপরী আহমেদ ৫০০ ডলার ( লস এনজেলস)

৪০ তম লস এনজেলস ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন জানান, স্কলারশিপে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের হোস্ট কমিটির সবাই ৪০ তম ফোবানা সফল করতে ব্যাস্থ আছেন। স্কলারশিপ গ্রহণ কারীদের  তালিকা তৈরী হচ্ছে।

ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা আরও জানান, এই মুহুর্তে ১০৫০০ ডলার এবং ৩ লাখ টাকার ফান্ড সংগৃহীত হয়েছে। এটা আরও বাড়বে। স্কলারশিপ এর পরিধি আরও বাড়বে। বাংলাদেশের দুস্ত ছাত্রদের সহযোগিতা করতে পারলে ফোবানার সবাই আমরা বড় এচিভমেন্ট এ পৌছাব।

স্কলারশিপ টীমের অন্যতম আটলান্টার বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট দিলু মওলা জানান, স্কলারশিপ নিয়ে সবার পজিটিভ মাইন্ডসেট এটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। ফোবানার এক্সিকিউটিভরা এটাকে আরও বেশী গুরুত্ব দিবেন।
ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল জানান, ৪০ তম লস এনজেলস ফোবানার সফলতা কামনা করি। স্কলারশিপে যারা সহযোগিতা করতে চান তাদের সারা বছর সুযোগ রয়েছে কনট্রিবিউট করার। ফোবানার সাথে যে সব বড় বড় প্রতিষ্টান বা ব্যাক্তিবর্গ জড়িত তাদের সমন্বিত সহযোগিতায় ফোবানার স্কলারশীপ চলমান থাকবে। যে কেউ ফোবানার ট্রেজারারের সাথেও যোগাযোগ করতে পারবেন অনুদান প্রদানের মাধ্যম হিসাবে বা সরাসরি রেহান রেজার সাথে কমিউনিকেট  করবেন। সবাইকে লস এনজেলসে স্বাগত জানাই। আমাদের সবার ফোবানা উত্তর আমেরিকায় সম্প্রতি ও বন্ধন রচনা করছে। এবারের ৪০ তম ফোবানায়  স্কলারশিপ টীমে ছিলেন চেয়ারম্যান দিলু মওলা ( ফোবানা নির্বাহী সংসদ)  , হোস্ট কমিটির স্কলারশিপ কমিটির চেয়ারম্যান ডক্টর ইউনুস রাহী , কো চেয়ারম্যান সাজিয়া হক ও কো চেয়ারম্যান স্কলারশিপ ও সেমিনার আয়েশা হোসাইন। ১৫ আগস্ট ছিল স্কলারশিপ এর ডেড লাইন।

( জুয়েল সাদত)