শান্তিগঞ্জে নোয়াখালী প্রিমিয়ার লীগ দশম আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬ 38 views
শেয়ার করুন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দশম বারের মতো পর্দা উঠলো নোয়াখালী প্রিমিয়ার লীগ (এনপিএল)-এর।

শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বগলাখাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন-এর সভাপতিত্বে এবং লীগের উপদেষ্টা নূর আহমদ সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা রিপন দাস।

প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ মানসিকতায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতি বছর এনপিএলের মতো দীর্ঘ ধারাবাহিক আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণদের মাঝে ভাতৃত্ববোধ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এবাদুর রহমান কুবাদ, সুরত জামান, রুকনুজ্জামান রুকন, সেতুল তালুকদার, লুৎফুর রহমান, রুবেল মিয়া, শাহান মিয়া, রিপন দাস, মামুন মিয়া, তাকবির রহমান, মুবিন আহমদ, শাকিল আহমেদ, আলী আহমদ দুলাল, সামরান আহমদ, লিটন মিয়া, রশিদ আহমদ, মেহেদি হাসান ও সুজন মিয়া সহ এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘মেহেদী ফাইটার্স’ ও ‘চ্যাম্পিয়ান রাইডার্স’। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ চ্যাম্পিয়ান রাইডার্সকে ২৭ রানের সহজ ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে মেহেদী ফাইটার্স। ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক সুমন আহমদ চমৎকার নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।