লস এনজেলস ফোবানায় ওমেন এ্যাম্পোয়ারমেন্ট সেমিনার ৫ সেপ্টেম্বর
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
জুয়েল সাদত :

৪০ তম লস এনজেলস ফোবানার প্রস্তুুতি এগিয়ে চলছে। এবারের ফোবানায় অনেক গুলো গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে৷ এর মধ্যে ওমেন এম্পাওয়ার টা হবে খুবই গুরুত্বপূর্ণ।
বেশ কিছু স্পীকার থাকছেন মহিলাদের বিভিন্ন বিষয়ে উপর আলোচনা করতে।
ওমেন এম্পাওয়ার এ লস এনজেলস এর আশে পাশের প্রতিভাবান ওমেন এন্টারপ্রোনার রা তাদের জীবনের গল্প শোনাবেন।
ওমেন ওম্পাওয়ারমেন্ট সেমিনার এর চেয়ারম্যান হিসাবে আছেন এনজেলা আহসান ও ভাইস চেয়ারম্যান দিলরুবা খান।
এম্পাওয়ার টুডে, ইনসোশার টুমোরো, লীড টুগেদার, এই মটো কে সামনে রেখে ৫ সেপ্টেম্বর দুপুর ২.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত সেমিনারে সবাইকে অংশগ্রহণ এর আহবান জানিয়েছেন কনভেনর ৪০ তম ফোবানার ডক্টর জয়নাল আবেদীন ও মেম্বার সেক্রেটারি ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

সেপ্টেম্বর এর ৫ তারিখে ইউনিভার্সেল হিলটনের ওর্কিড হলে, ওমেন এম্পায়ার এর শুভ সুচনা হবে ২.৩০ মিনিটে ওয়েলকাম এন্ড ওপেনিং, ২.৪৫ মিনিটে ওমেন হু লিড, ৪.০০ মিনিটে বিল্ডিং দ্যা নেক্সট জেনারেশন, ৪.২৫ দ্যা হার্ট অফ আওয়ার হোম, ৪.৫০ মিনিটে ফোবানা কি নোট রিমার্কস, ৫.০০ লুকিং এহেড ৫.১০ রিগনিশন সিরিমনি ও ৫.২০ মিনিটে নেটওয়ার্ক ও রিকগনিশন।
কী নোট স্পীকার হিসাবে থাকবেন শিক্ষাবিদ ইসরাত জে নাজি, একাউনটেন্ট ও শিল্পী সাদিয়া রহমতুল্লাহ ও শিক্ষাবিদ ডক্টর সালমা খান।

আগামী সেপ্টেম্বর এর ৪,৫ ও ৬ লস এনজেলস এর ইউনিভার্সেল হিলটনে শুরু হবে তিন দিনের ফোবানা কনভেনশন। কনভেনর ডক্টর জয়নাল আবেদীন ওমেন এম্পায়ার এর গুরুত্বপূর্ণ সেমিনারে সবাইকে অংশগ্রহনের আহবান জানিয়েছেন।

ওমেন এ্যম্পোয়ারমেন্ট সেমিনার কমিটির চেয়ারম্যান এনজেলা আহসান জানান, এবারের তিন ঘন্টার এই সেমিনারে নারী, পুরুষ সবাই সপরিবারে অংশগ্রহন করতে পারবেন।
বিষয় ভিত্তিক আলোচনা হবে। সবাইকে সময়মত উপস্থিত থাকার অনুরোধ।

