আমিরাতে ইউনাইটেড এফসি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

চিটাগং কিংস ও চিটাগং এফসি ফাইনালে লড়বে

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬ 43 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইউনাইটেড এফসি আজমান আয়োজিত ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শারজাহ ফুটবল গ্রাউন্ডে চার দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

প্রথম সেমিফাইনালে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় চিটাগং কিংস। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় চিটাগং কিংস।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় চিটাগং এফসি ও দুবাই স্পোর্টস ইলেভেন। এ ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে চিটাগং এফসি।

ইউনাইটেড এফসি আজমানের সভাপতি মোহাম্মদ তাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমানের বিশিষ্ট ব্যবসায়ী নাসিরুল হক ও জহিরুল ইসলাম।

আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি সুস্থ বিনোদন এবং খেলাধুলার পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আরমান।

উল্লেখ্য, ইউনাইটেড এফসি আজমানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।