আজ টেম্পায় ওয়ার্ল্ড ফেয়ারের লিডার গেটটুগেদার

জুয়েল সাদত জুয়েল সাদত

সাংবাদিক, আমেরিকা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ 35 views
শেয়ার করুন

এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট এর লিডার গেট টুগেদার আজ ৩১ শে নভেম্বর অনুষ্টিত হবে টেম্পায়।

আগামী ডিসেম্বর এর ১২ ও ১৩ এ ৭ ম ওয়ার্ল্ড ফেয়ারের প্রস্তুুতি কে সামনে রেখে লিডারস গেট টুগেদার এ আজকের অনুষ্টানে ৫৪ টি গ্রুপের ১৫৪ পারটিসিপেন্ট সহ ২০০ শতাধিক সদস্যরা উপস্থিত থাকবেন বলে ধারনা করছেন ওয়ার্ল্ড ফোয়ারের উদ্যেক্তা তারেক মাহমুদ।
তারেক মাহমুদ জানান,আজকের গেট টুগেদার সবাই পরিচিত হবেন এবং ডিসেম্বর এর ৭ ম ওয়ার্ল্ড ফেয়ারের পরিচিতি পর্ব সন্পন্ন হবে।

তারেক মাহমুদ জানান, ৬ টি ওয়ার্ল্ড ফোয়ারের অভিজ্ঞতা থাকলেও এবারের ডিসেম্বর এর ১২ ও ১৩ তারিখের ৭ ম ওয়ার্ল্ড ফোয়ারকে ঘিরে কমিউনিটিতে সাড়া পড়েছে। যা ইতিবাচক এবং
গ্রহণযোগ্য হতে যাচ্ছে। অনেক নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে। বই মেলা হবে। কিডস একটিভিটিতে অনেক নতুনত্ব থাকছে।
অনেক বৃহদ আকারে এবং বড় বাজেটের অনুষ্ঠান হবে। বেশ কয়েকটি সিটির কমিউনিটি নেতৃবৃন্দদের সম্মিলিত সহযোগিতায় হবে ৭ ম ওয়ার্ল্ড ফেয়ার।
ওয়ার্ল্ড ফোয়ারের অন্যতম আয়োজক এডভোকেট পারভেজ হাসেম জানান, আমি নতুন  হলেও গত বছর থেকে এই ইভেন্ট কে ঘিরে সম্পৃক্ত আছি।। অনেক সাড়া পাওয়া যাচ্ছে। এবার বৃহদ আয়োজনে ৭ ওয়ার্ল্ড ফেয়ার হচ্ছে। বড় বাজেটে হতে যাচ্ছে, সবার সহযোগিতা প্রশংসনিয়। আজ ৩১ নভেম্বর আমরা বিস্তারিত জানাব।

লিডার গেটটুগেদার সবাই আসছেন। পুরো কমিউনিটিকে নিয়েই হচ্ছে। সবার সহযোগিতা চাই।
শেলটার ১১৫ লেউরী পার্ক টেম্পায় সবাই ১২ টায় চলে আসবেন। এবারের ৭ ম ওয়ার্ল্ড ফেয়ারের মিডিয়া পার্টনার প্রথম আলো।