৭ ম ওয়ার্ল্ড ফেস্টের তিনটি প্রস্তুুতি সভা ১১ অক্টোবর

জুয়েল সাদত জুয়েল সাদত

সাংবাদিক, আমেরিকা

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ 37 views
শেয়ার করুন

ডিসেম্বরে অনুষ্ঠিত্ব ওয়ার্ল্ড ফেস্টের প্রস্তুুতি নিয়ে নানা শহরেব গনসংযোগ চলমান।  ওয়ার্ল্ড ফেস্ট কে গতিশীল করতে একটি অস্থায়ী অফিস চালু করা হয়েছে টেম্পায়। প্রতি রোববার হোস্ট কমিটির সদস্যরা ওয়ার্ল্ড ফেস্ট এর প্রস্তুুতি নিয়ে মিটিং এ মিলিত হন। আগামী ১১ অক্টোবর তিনটি সিটিতে প্রস্তুুতি সভা হবে বলে জানিয়েছেন তারেক মাহমুদ । তারেক মাহমুদ জানান,ডিয়ারফিল্ড বীচ, পোর্ট শারলট ও কিসিমিতে রোববার ১১ অক্টোবর প্রস্তুুতি সভা হতে যাচ্ছে।
৭ ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট, কনভেনর নাজিম উদ্দিন নাদিম জানান, এবারে ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট এন্ড ফেয়ার, অন্য সময়ের চেয়ে আকর্ষনীয় হবে। নানা শহরের একটিভিষ্টদের সমন্বয়ে হোস্ট কমিটি হয়েছে। ভাল সাড়াও পাওয়া যাচ্ছে।

৭ম ওয়ার্ল্ড ফোয়ার এন্ড ফেষ্ট এর প্রস্তুুতি এগিয়ে চলছে। ৬ টি সফল ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট এর পর

৭ ম ওয়ার্ল্ড ফেস্ট কে ঘিরে ব্যাপক উ্যসাহ দেখা দিয়েছে টেম্পা বে এরিয়া সহ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায়।
আগামী ডিসেম্বর এর ১২ ও ১৩ ডিসেম্বরে দুদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেস্ট এর আয়োজন হতে যাচ্ছে বারটো শেরাটন হোটেলে।
দুূদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেস্ট এ থাকছে বইমেলা, সাহিত্য আসর, সেমিনার, ডলফিন ট্যুর,  বাচ্চাদের নানা একটিভিটিস সহ, সাংস্কৃতিক অনুষ্ঠান।


এবারের ওয়ার্ল্ড ফেস্ট এ উত্তর আমেরিকার নানা শহরের প্রবাসীরা উপস্থিত থাকবেন।
সংগীত পরিবেশন করবেন সন্জয়, ঋতুপর্ণা, মুক্তা মজুমদার, বিন্দু কনা সহ স্থানীয় শিল্পীরা।
ওয়ার্ল্ড ফেস্ট এর মটো নেটওয়ার্ক, পার্টনারশীপ, কালচারাল একচেঞ্জ, শেয়ার এন্ড লার্ন।
৭ ম ওয়ার্ল্ড ফেষ্টকে সফল করতে বিভিন্ন শহরের ওয়ার্ল্ড ফেস্ট এর পরিচালকরা কাজ করছেন।  বিভিন্ন ইভেন্ট এর আলাদা আলাদা টিকেট বিক্রি করছেন। এবারের ফেস্টে অতিথিদের জন্য ডলফিন ট্যুর থাকছে নতুন আকর্ষন, স্পন্সর   করতে আগ্রহীদের রয়েছে বিশেষ প্যাকেজ  এবারের ফেস্টে টেম্পার মেয়র সহ মুল ধারার রাজনীতিবিদরা থাকবেন।
ওয়ার্ল্ড ফেস্ট এর অন্যতম সংগঠক পারভেজ হাসেম জানান, প্লাটিনাম ও এলিট ডায়রেক্টর হিসাবে অনেকেই যুক্ত হয়েছেন। ব্যাপক আগ্রহকে সমন্বয় করে এবারের আয়েজনে ভিন্নতা থাকবে। সবাই টিকেট কিনে অংশগ্রহন করছেন।
যে কেউ আমাদের পরামর্শ এবং সংযুক্ত হতে পারবেন। মিডিয়া পার্টনার হিসাবে আছে প্রথম আলো,  রুপালী বাংলাদেশ, আমাদের প্রতিদিন, বাংলা টাইমস ৩৬০ ও ৫২ টিভি।