সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের বার্ষিক পিকনিক কে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে।
আগামী ২১ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের বিশাল পিকনিক ও গেট টুগেদার হতে যাচ্ছে।

৪৮০১ ওয়েস্ট কলেনোনিয়েল এর বার্নেট পার্কে স্পোর্টস ক্লাবের পিকনিক দুপুর ১২ টা থেকে ৬ টা পর্যন্ত।
স্পোর্টস ক্লাবের ২ য় পিকনিকে ১ হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে জানান স্পোর্টস ক্লাবের সেক্রেটারী বাহার হোসেন।
বাহার হোসেন জানান, গতবার এর চেয়ে এবারের প্রস্তুুতি ব্যাপক। এই দিনে শহরে অন্য কোন অনুষ্ঠান না থাকায় সবাই স্পোর্টস ক্লাবের অনুষ্ঠানে আসবেন।
আমরা সেই রকম ব্যাপক আয়োজন নিয়েছি।
স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী জানান, ২১ নভেম্বরের বার্ষিক পিকনিকে বাচ্চাদের ও এডাল্টদের নানান খেলাধুলার আয়োজন থাকছে। মহিলাদের খেলাধুলার আয়োজন থাকবে। ফান, ফুড, গেইম এন্ড প্রাইজ থাকবে।
শফিক চৌধুরী জানান, অক্টোবর থেকে নভেম্বর আমাদের স্পোর্টস ক্লাবের সব গুলো খেলাধুলার ইভেন্ট শেষ হচ্ছে। বার্ষিক পিকনিকে বিজয়ী সবাইকে পুরস্কৃত করা হবে। ব্যাডমিন্টন, সকার, ভলিবল, ক্রিকেট এর ইভেন্ট কে ঘিরে সদস্যরা ব্যাস্ত সময় পার করছেন। ১৫ নভেম্বর ফুটবল টুর্নামেন্ট। শফি্ক চৌধুরী আরো জানান, আমাদের ক্রিকেট টীম স্থানীয় একটি টুর্নামেন্টে ফাইনাল খেলবে ৮ নভেম্বর। এই সবই স্পোর্টস ক্লাবের বিশাল অর্জন।



