আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক
প্রবাসীদের কল্যাণে, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়
প্রবাসে দিরাইবাসীদের ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণ এবং নিজ এলাকার শিক্ষা, সমাজসেবা ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রবাসীদের সামাজিক সংগঠন ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ’-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১ নভেম্বর ২০২৬) শারজাহের হুদাইবিয়া রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি নাসিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।
সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি হাবিজ মিয়া, প্রধান পৃষ্ঠপোষক পরতাব খান, অর্থ সম্পাদক আজিজুল হক এবং সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া ও ফরহাদ সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মালেক মলিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটির সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সমিতি আজমানের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, কমিউনিটি নেতা প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, নজরুল ইসলাম তালুকদার লিটন, জালাল উদ্দিন মন্তর ও সালেহ আহমদ তালুকদারসহ অন্যরা।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সহ সভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল খান ও জিল্লুর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নূর আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক মোমেদ আহমদ, ইজাদ চৌধুরী ও তারেক রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। প্রবাসে দিরাই উপজেলার কোনো প্রবাসীর মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, বিপদে-আপদে সহযোগিতা এবং মানবিক কার্যক্রম পরিচালনায় পরিষদ অগ্রণী ভূমিকা রাখবে।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি শুয়েব আহমদ, সহসাংগঠনিক সম্পাদক শাহ জাকির হোসেন, সহঅর্থ সম্পাদক ফজলু মিয়া, জুয়েল তালুকদার, দপ্তর সম্পাদক রাশিদুল হক, সহদপ্তর সম্পাদক সালমান হুসেন, আবু খালেদ, আলী রায়হান ইমন, প্রচার সম্পাদক জুয়েল রানা, সহপ্রচার সম্পাদক মনজুর আলম সাগর, সালমান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রাজু চৌধুরী, প্রবাসীকল্যাণ সম্পাদক আমির হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহআইন ও মানবাধিকার সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখর উদ্দিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক আজাদ মোবারক, সহতথ্যপ্রযুক্তি সম্পাদক হাসান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ মনির, সহধর্মবিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এনামুল হক এবং সদস্য মিজান মিয়া, লেবু সরদার, জাবের মিয়া, তারেক মিয়া ও নাহিদুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরদারের মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলিদ আহমদ।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে প্রবাসে দিরাইবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা।


