আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানে এবার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তি সন্তোষজনক নয়
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দুটি বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ এবং দুবাই ও উত্তর আমিরাতের একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ এর এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার সন্তোষজনক হলেও জিপিএ-৫ এর সংখ্যা সন্তোষজনক ছিল না।
আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কিরণ আখতার জানিয়েছেন, তার প্রতিষ্ঠান
হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৪৯ জন শিক্ষার্থী। এতে কৃতকার্য হয়েছেন ৪৩ জন। পাশের হার ৮৭.৭৬%। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ জন। এ পেয়েছেন ১৫ জন,এ মাইনাস ১৭ জন এবং সি পেয়েছেন ৩ জন। অকৃতকার্য হয়েছেন ৬ জন।
অন্যদিকে রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে হতে এবারের এসএসসি পরীক্ষায় শত ভাগ পরীক্ষার্থী পাশ করেছেন বলে উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন। তিনি জানান, তার প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৪ জন অংশ নিয়ে ৫ জন জিপিএ ৫ সহ সকলেই উত্তীর্ণ হয়েছে এবং বিজনেস স্টাডিজ বিভাগে ১৯ পরীক্ষার্থী অংশ নিয়ে ৩ জন জিপিএ-৫ পেয়ে সকলে উত্তীর্ণ হয়েছেন। ২ জন শিক্ষার্থী শারিরীক অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছেন।

