৪০ তম ফোবানার কীক অফ গালা সম্পন্ন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৬ 214 views
শেয়ার করুন

জুয়েল সাদত :

৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা সফলভাবে সম্পন্ন।বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফর্নিয়া এবারের ৪০ তম ফোবানার হোষ্ট।ফোবানা নির্বাহী পরিষদের কর্মকর্তা, ফোবানার সদস্যরা এবং স্থানীয় হোষ্ট কমিটির নেতৃবৃন্দ সহ উত্তর আমেরিকার ফোবানার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন কীক অফ গালায়।ফোবানার প্রাক প্রস্তুুতিতে কীক অফ গালা একটি অতি গুরুত্বপূর্ণ গেট টুগেদার। কীক অফ গালায় উত্তর আমেরিকার ফোবানার ডেলিগেটদের ভেন্যু প্রদর্শনী, স্পন্সর এবং হোস্ট কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

২৮ মার্চ  শনিবার বিকেল চারটায় ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের মিলনায়তন কীক অফ গালা অনুষ্টিত হয়।

মুল কীক অফ গালার পুর্বে দুপুরে ফোবানার ৪০ তম আসরের মুল ভেন্যু পরিদর্শন করেন বিভিন্ন স্টেটের অতিথিরা।

এবারের  ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর  ড. জয়নুল আবেদীন। ডক্টর জয়নাল আবেদীন ফোবানার সাথে সম্পৃক্ত দীর্ঘ কয়েক দশক।  একজন ভেটারান ফোবানা মেম্বার।

৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা  ছিল তিন পর্বের।  কীক অফ গালার ১ ম  পর্বে ছিল ভেন্যু পরিদর্শন,  ২ য় পর্বে গেট টুগেদার এবং ৩ য় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

  হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ ইকবাল এর পরিচালনায় ৪০ তম ফোবানারকীক অফ গালা পার্টিতে উপস্থিত প্রধান অতিথি লস এনজেলস এর কনসাল জেনারেল  মুহাম্মদ জাবেদ ইকবাল  বলেন, উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির একটি বড় অর্জন ফোবানা। ৩৯ টি সফল ফোবানা, কমিউনিটিতে বাংলাদেশের কৃষি-কালচার – সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস বহি:বিশ্বে তুলে ধরেছে। ৪০ তম লস এনজেলস ফোবানাও আরেকটি মাইল ফলক হবে। আশাকরি কমিউনিটির সবার সহযোগিতায় তা সফলতা পাবে।

৪০ তম লস এনজেলস ফোবানার কনভেনর ড.জয়নাল আবেদীন  বলেন, আমাদের প্রস্তুুতি চলমান, আমাদের ৮৮ টি সদস্য বিশিষ্ট হোস্ট কমিটির প্রতিটা সদস্য লস এনজেলস ফোবানাকে সফল করে তুলবেন। আমাদের  আগামী ৫ মাস, আমাদের ফোবানা সফলতার মুল টার্গেট। সকলের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় ৪০ তম ফোবানা লস এনজেলস এর হিস্টোরিক ভেন্যুতে সফল হবে।

কীক অফ গালায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, ফোবানার এক্সিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ, ফোবানার নির্বাহী সংসদের কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল।ফোবানার সাবেক চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, লস এনজেলস আমেরিকার অন্যতম দর্শনীয় স্থান, ৪০ তম ফোবানায় সবাই ফোবানার সাথে ক্যালিফর্নিয়ার (হলিউড)  ঘুরে দেখার সুযোগ পাবেন।  আমাদের কমিউনিটি ঐক্যবদ্ধ, একটি ভাল ফোবানা হবে লস এনজেলসে।

ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল বলেন, ফোবানা উত্তর আমেরিকায় বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতির পেট্রন। নানা শহরে ফোবানার সম্মেলন প্রবাসীদের মধ্যে বন্ধন তৈরী করে। এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ বলেন, ফোবানার ৪০ তম সম্মেলনে অনেক সংগঠন উপস্থিত থাকবেন। সম্মিলিত ভাবে আমরা লস এনজেলস এর ফোবানাকে সফলে সহযোগিতা  করব।  ফোবানার নির্বাহী সংসদ, সব রকম সহযোগিতা করতে প্রস্তুুত। ফোবানার নানা রকম  চ্যারিটি এবং স্কলারশীপ চলমান রয়েছেনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল বলেন, লস এনজেলস এসে আমরা আনন্দিত। চমৎকার ভেন্যু, আশা করি সবাই লস এনজেলস এর ফোবানায়  স্পন্সরশীপ করবেন। প্যাকেজ কিনবেন,ম্যাগাজিনে এড দিবেন, বড় বড় কোম্পানিগুলোকে ফোবানায় আহবান জানাবেন এবং  অন্যদের প্যাকেজ কিনতে উ্যসাহিত করবেন।

২ পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন  সাজিয়া হক ও মিঠুন চৌধুরী।  কমিউনিটি একটিভিস্ট সাজিয়া হক সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা একটি পরিছন্ন এবং সুন্দর ফোবানা উপহার  দিব।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক ফোবানা চেয়ারম্যান  মাসুদ রব চৌধুরী, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, সাবেক ডালাস ফোবানার কনভেনর  হাসমত মুবীন, আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারী  মাহবুবুর রহমান ভুঁইয়া, আটলান্টার কমিউনিটি লিডার ও  জাতীয় পার্টির প্রসিডিয়াম মেম্বার  কাজী নাহিদ, ৪০ তম ফোবানার হোস্ট কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল,  দুতাবাসের প্রথম সচিব আরিফা আফরিন, ডালাস ফোবানার মেম্বার সেক্রেটারি শামসুদ্দোহা সাগর  ও  হোস্ট কমিটির প্রেসিডেন্ট  মোয়াজ্জেম এইচ চৌধুরী প্রথুখ  ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন ৮৮ টি সদস্য বিশিষ্ট লস এনজেলস ফোবানার হোষ্ট কমিটির তথ্য  জানান।

কীক অফ গালায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, কমিউনিটি একটিভিস্টরা, মিডিয়া কর্মিরা এবং বিশিস্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ ইববাল বলেন, ২০১৪ সালে লস এনজেলস এ সফল ফোবানা অনেকের মনে আছে। দীর্ঘ ১২ বছর পর ২০২৬ সালে ৪০ তম ফোবানায় অনেক নতুনত্ব থাকবে।

কীক অফ গালার শেষ পর্যায়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

জুয়েল সাদত : সাংবাদিক – কলামিস্ট ও গণমাধ্যম ব্যাক্তিত্ব।

sadat734@gmail. Com