সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সৌন্দর্য উপভোগে করতে বেড়াতে আসেন। বিলাসবহুল এই শহরে দেশীয় ঐতিহ্য তুলে ধরে দুবাইয়ে সম্প্রতি রাজকীয় ভাবে বিয়ে সম্পন্ন হলো বাংলাদেশি এক দম্পতির।
আমিরাতের বাংলাদেশী প্রথম সামাজিক সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক হাজী আব্দুল করিম (সিআইপি)–এর কন্যা ডাঃ মাসুমা করিম-এর সাথে মরহুম মুজিবুর রহমান এর ছেলে ডাঃ ইমরানুর রহমান এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
দুবাইয়ের প্রাণকেন্দ্র দেরা দুবাইতে অবস্থিত হোটেল হায়াত রিজেন্সির আল মাহা বলরুমে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশী প্রবাসীদের মিলনমেলা বা এক টুকরো ছোট্ট বাংলাদেশ এ পরিণত হয়।
অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্টজন, সুধীসমাজ, ব্যবসায়ীবৃন্দ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
হাজী আব্দুল করিম সিআইপির আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির গর্ব মাহতাবুর রহমান নাসির (সিআইপি), প্রবাসী কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, বাবু রাখাল কুমার গোপ, মোহাম্মদ জামিল ইকবাল, মুহিতুর রহমান, হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান চৌধুরী আলতাফ হোসেন, ওয়াহিদুজ জামান বাবুল, রেজা মল্লিক, প্রকৌশলী নূর, হাজী আব্দুর রব, সিরাজুল ইসলাম নওয়াব, আব্দুল মান্নান, হাজী শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নূর উদ্দিন, ভারত থেকে আগত ইসা খান, আলা উদ্দিন, খায়রুল ইসলাম, আব্দুর রহমান, জাকির হোসেন, খিদির আহমদ চৌধুরী, আবুল কালাম, হারুনুর রশিদ, এনাম চৌধুরী সহ প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ।
কমিউনিটি নেতা খলিলুর রহমান খলুর পরিচালনায় আমন্ত্রিত অতিথিরা নবদম্পতিদের জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরপুর ও আনন্দে একসাথে পথচলার শুভকামনা জানান।
হাজী আব্দুল করিম আমন্ত্রিত অথিতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নবদম্পতির জন্য দোয়া করার অনুরোধ জানান। সবাইকে মিলে মিশে বাংলাদেশের সুনাম অর্জনে কাজ করার আহবান জানান।
রাজকীয় এ বিয়েতে দেশ বিদেশের অনেকেই অংশগ্রহন করেছেন। অনেকেই এমন আয়োজনে সাক্ষী হতেও এসেছেন দূর-দূরান্ত থেকে। রাজকীয় এই আয়োজনে মুগ্ধ বাংলাদেশীদের সাথে বিদেশীরাও। সকল দেশের মানুষের চাহিদা অনুযায়ী এখানে ছিল আলাদাভাবে খাবারের আয়োজনও।


