যুবদল নেতা শাহ্ ফরহাদের ঈদুল আজহার শুভেচ্ছা

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫ 366 views
শেয়ার করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। 
শুভেচ্ছা বার্তায় ফরহাদ বলেন, চলে এসেছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা আমাদের আত্মত্যাগ, কোরবানির চেতনা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—সবার জীবনে আসুক সুখ, শান্তি এবং ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতির অটুট বন্ধন গড়ে উঠুক।
তিনি আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং তা সমাজে ন্যায়, ত্যাগ,সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধনী-গরিব সবাইকে ঈদের আনন্দে শামিল করেছেন, তেমনি তিনি আদর্শ সমাজ গঠনের পথও বাতলে দিয়েছেন। তাই কোরবানির এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের চালিকাশক্তি হোক—এই হোক আমাদের অঙ্গীকার। ঈদ মোবারক।