পূর্ব পাগলায় শুক্রবার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬ 269 views
শেয়ার করুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদের সার্বিক সহযোগিতায় এবং শাহজালাল আই কেয়ার হাসপাতাল, সিলেটের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। এ সময় চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ, চোখের পাওয়ার ও লেন্স পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিনামূল্যে দেওয়া হবে।

এছাড়া যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের জন্য পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

আয়োজকরা আগ্রহী চক্ষু রোগীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭১৬-৮৫০০৭২।