লস এনজেলস ফোবানা টীমের আটলান্টায় মত বিনিময় সম্পন্ন
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
জুয়েল সাদত :
গত ১২ জুলাই আটলান্টায় ৪০ তম লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সফলভাবে সম্পন্ন হয়।
৩৯ তম আটলান্টা ফোবানার হোষ্ট কমিটি এবং আটলান্টায় বসবাসরত ফোবানার সদস্যরা ছাড়াও স্থানীয় সংগঠন গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২ জুলাই আটলান্টার দেশী স্ট্রিট রেষ্টুরেন্টে দুপুর ১২. ৩০ মিনিটে মিট এন্ড গ্রীট শুরু হয় এবং তা লাঞ্চের মাধ্যমে ২.৩০ মিনিটে শেষ হয়।

৩৯ তম আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া এবং ফোবানার নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন বলেন, ফোবানা ও আটলান্টার সম্পর্ক চমৎকার। ৩৯ তম সফল ফোবানার স্মৃতি বিজড়িত আটলান্টার ফোবানার সদস্যরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন।

আমরা ৪০ তম ফোবানায় আটলান্টাবাসীকে দাওয়াত করতে এসেছি। আমরা ৪০ তম ফোবানার সকল প্রস্তুুতি সফলভাবে সম্পন্নের পথে। আপনারা লস এনজেলস ফোবানায় আসবেন এবং সবাইকে আহবান জানাবেন। আমরা চমৎকার একটি ভেন্যুতে ফোবানা করছি, আশাকরি আপনারা উপভোগ করবেন।

৪০ তম ফোবানার মেম্বার সেক্রেটারী ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি আটলান্টা কমিউনিটি নেতৃবৃন্দদের লস এনজেলস ফোবানায় আমন্ত্রন জানান। তিনি বলেন, ৩৯ তম ফোবানার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের ৪০ তম কে আরো সম্মৃদ্ব করা হবে। আপনারা সব রকমের সহযোগিতা করবেন।

৪০ তম ফোবানার কালচারাল চেয়ারম্যান শহিদ আহমদ বলেন, আমাদের শিল্পীদের চুড়ান্ত তালিকা শেষ। অসাধারন একটি টীম চালচারাল শো কে নান্দনিক করতে দিনরাত কাজ করছে ।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোবানার ভাইস চেয়ারম্যান এম রহমান জহির , তিনি বলেন, লস এনজেলস ফোবানায় সব সিটির সহযোগিতা পাওয়া যাচ্ছে এটা আনন্দের।

আটলান্টার কনিউনিটি একটিভিস্ট জসিম উদ্দিন বলেন, জয়নাল আবেদীন একজন দক্ষ সংগঠক, আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে। ৩৯ তম ফোবানার দিলু মওলা বলেন, আটলান্টায় আজ অনেক অনুষ্টান, তারপরও সবাই এসেছেন, ধন্যবাদ ।
আটলান্টার সংগঠক কাজী নাহিদ বলেন, লস এনজেলস ফোবানায় আটলান্টা থেকে বড় টীম যাবে ইনশাআল্লাহ, এবং বড় রকমের সহযোগিতাও থাকবে , আটলান্টার কমিউনিটি একটিভিস্ট আরেফিন বাবুল, বলেন- আটলান্টার সর্বাত্বক সহযোগীতা থাকবে। আরো বক্তব্য রাখেন আটলান্টার সংগঠক
ফোবানার কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল, ফোবানার সদস্য বাবুল ভুইয়া, ফোবানার সাবেক কোষাধ্যক্ষ ডাক্তার মানিক, ফোবানার সদস্য মোহাম্মদ রাসেল প্রথুখ।





