জুয়েল সাদত

আজ আমাদের আমেরিকার ২৫০ তম জন্মদিন। ১৭৭৬ -২০২৬ সময়টা দীর্ঘ। আমি আমেরিকার নাগরিকত্ব পেয়েছি ২০০৬৷ সেটাও ২০ বছর৷।
সারা পৃথিবীতে বলে, আমেরিকা ল্যান্ড অফ অপরচুনিটি। কথাটা ২০০ শতাংশ খাটি। পরিশ্রম করবেন, আপনি সততায় জীবন কাটাবেন, আপনার উন্নতি হবেই৷
আর আমাদের মধ্যে যারা অসততায়, বেনিফিটে আছেন বা হারাম রোজগারের আয় করেন, তারাও সুপ্রতিষ্ঠিত হন৷ তবে তারা হীনমন্যতায় ভুগেন।
পরিশ্রম করলে সাথে একটু শার্প হলেই আপনি বাড়ী, গাড়ী, ব্যবসা বানিজ্য, ভাল চাকুরী নিয়ে মহা আনন্দে জীবন পার করবেন ।
আমরা যারা আমেরিকায় বসবাস করি, সারা দিন যদি আমেরিকার জন্য দোয়া করি। তারপরও আমেরিকার ঋন শোধ হবে না৷
আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, ইসলামী স্কুল বানাবেন, মুসলিম কবস্থান বানাবেন । বানান, কোন বাধা নেই।। পারমিশন পাবেনই৷
কট্টর কিছু আমেরিকান হালকা আপত্তি তুলবে, তবে তা টিকে না।
এটাই আমেরিকা।
এটাই আমেরিকার বিউটি৷
আজ যদি নোয়াখালীর সোনাইমুড়ীতে আমেরিকার ঢাকা এম্বেসী একটা গির্জা বানাতে চায়। তাহলে এলাকায় তুমুল হট্টগোল হবে ।।
আমেরিকায় তাবলিগ জামাত এর ক্যামে্পেইন চলে সারা বছর৷।
আমাদের আমেরিকার আইন সবার জন্য সমান।। এখনও এই সততা ঠিকে আছে।। আমি আমার ২৫ বছরের আমেরিকার জীবনে ২ বার মিথ্যা বলেছিলাম, ২ বারই আমার মিথ্যা টিকে নাই। ফাইন দিতে হয়েছিল।।
আমাদের বাংলাদেশের আদালতে,
“যাহা বলিব সত্য বলিব
সত্য ছাড়া মিথ্যা বলব না। কোন কিছু গোপন করিব না৷ “
এটা বলেই মিথ্যা সাক্ষী শুরু হয়।। বিচারক জানেন, সাক্ষী মিথ্যা বলছে, তারপরও তিন কনভিন্স।। তিনি বেবেকহীন৷
আমেরিকায় “সত্য সব সময় সত্য” ।। আপনি সত্য বলবেন, স্বীকার করবেন, আপনার দোষ। আপনি সহজে জীবন কাটাবেন।।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
প্রতিবছর কয়েক শত হাফিজ বের হচ্ছে আমেরিকায়।। মাদ্রাসা হচ্ছে নতুন নতুন।। “হারামের পদচিহ্নে আমেরিকা ভরপুর থাকলেও,আপনি আপনার বুদ্ধিমান মন দিয়ে আমেরিকা জয় করবেন৷ এই সুযোগ আছে৷৷
” আমেরিকার কাছে আমি আমরা ঋনি “
অসাধারন একটি দেশ।। মাইকে আজান দিয়ে নামাজ হয়৷
হালাল রেস্টুরেন্ট সব সিটিতে৷ বড় বড় আমেরিকার গ্রোসারীতে হালাল মাংস৷ আমরা হাতে জবাই করা চিকেন খেতে পারি সব জায়গায়।।
আলহামদুলিল্লাহ।।
একটি CDI গল্প।
হোন্ডা কোম্পানীর সিডিআই মোটরসাইকেল টা ছিল ৯০ দশকে স্বপ্নের মত৷ লাল ও সিলভার কালারের সেই সিডিআই বিত্তশালী না হলে অসম্ভব ছিল।।
আমি ৯৩ সালে একবার ঠিকাদারী করে এবং আমার মইন দুলাভাইয়ের সহযোগিতায় পুরোনো একটি CDI কিনেছিলাম ৩২ হাজার টাকা দিয়ে।।
৮ মাস পর সেটা চুরি হল। কি যে মন খারাপ হল৷ তারপর এক বছর আর CDI কেনা হয় নাই৷ সিডিআই হয়ে যায় লাখ টাকার৷ পরে ভারতের হিরো হোন্ডা কিনতে হয়৷।
আজ CDI সিডিআই শুনে পুরোনো কথা মনে পড়ল।
দেশ জুড়ে জুলাই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।। জুলাই বিতর্কিত হয়ে গেছে আগস্ট ২০২৪ এ।
এটা আসলে মুক্তিযুদ্বের পক্ষে ও বিপক্ষের লড়াই৷। নিলুফার ইয়াসমিন এম পি যা বলেছেন। তাই সত্য।। সবাই নিলুফার ইয়াসমিন এর সত্যটা মিলিয়ে নিচ্ছে৷
শাওন।, অনেক শক্ত অবস্থানে।।
শাওন একজন বুয়েট গ্রাজুয়েট জানতাম না৷ তিনি আর্কিট্যাক্ট, প্রতিভা কাকে বলে।
তিনি নতুন বন্দোবস্তে – কেন কথা বলা যাবে না। এটাই প্রশ্ন তুলেছেন?
তবে মুক্তিযুদ্বের বিপক্ষের লোকজন আতংকিত।। বট বাহিনীর ভীত নড়েচড়ে উঠেছে।। কারন জুলাই, এর শেষ দিনগুলোতে প্রহসন ছিল৷
সেনাবাহিনীর ট্যাংক থেকে যে ছেলেটাকে ফেলা হয়েছিল।। সেটা ফেলার আর কি কোন জায়গা ছিল না? এটা ক্যামেরার সামনে ফেলা হল।। সবই নাটক ছিল৷
আর বর্তমান সরকার খুবই দুর্বল অবস্থানে। তারা ভুলে গেছে গত ফেব্রুয়ারির ১ম দশ দিন কেমন ছিল তাদের৷ কে তাদের জিতিয়ে দিয়েছে।।
বাক স্বাধীনতার যুগ। এখন কথা বলা যাবে না কেন?.
আমাদের আমেরিকায় আপনি ট্রাম্প / বাইডেন কে গালি দেন সারাদিন। কেউ কিছু বলবে না। এটাই বাক স্বাধীনতা।। পুলিশ দাড়িয়ে আপনাকে পানি খাওয়াবে। নিরাপত্তা দিবে।।
আমেরিকার পতাকার সেন্ডেল- আন্ডারওয়্যার পড়েন। কোন সমস্যা নাই৷
জুলাই কোন যুদ্ধ ছিল না। এটা একটা কোটার আন্দোলন ছিল৷ আগের সরকারের প্রতি মানুষের কিছু অভিমান ছিল।। বৈষম্যেবিরোধী আন্দোলন ছিল৷।
কোটার দাবী মেনে নেয়ার পরও সেটা সরকার পতনে গেল, কেন?
সেটা সেনাবাহিনীর লোকজন জানে৷।
তারা কি বেনিফিট পেল, সেই জুনিয়র অফিসাররা ৷। ২ বেলা আমিশ খাওয়ানো হয়েছিল তাদের।। তারাই বেইমানি করল৷
একদিন সত্য বের হবে।। খারাপ লাগে বৈষম্য বেড়ে গেছে৷। বাংলাদেশ আমেরিকার দাস হয়ে গেল৷
আমি আমরা গনতন্ত্রের মুল শক্তি বাক স্বাধীনতার জন্য কথা বলছি৷
আল্লাহ বাংলাদেশের মানুষের মুক্তির ব্যবস্থা করবেন।।
১৯৯০,সালে এম সি কলেজের ছাত্র থাকাকালীন ৯০ এর স্বেরাচার বিরোধী আন্দোলনে ছিলাম ৷
আমি ৯০ যোদ্ধা।। আমি কি ভাতা পাব, ফ্ল্যাট পাব?. মুল্যায়ন পাব। স্বীকৃতি পাব৷।
আমি তো ৩ জোটের রুপরেখার সৈন্য ছিলাম।
মহানায়ক, পল্লিবন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ, আপনি মাপ করে দিবেন।। আপনি স্বেরাচারী ছিলেন না৷ ইউনুস স্বেরাচারী ছিল৷। বিশ্ব বেহায়া ছিল।। যে নিজেই নিজেকে ভিভিআইপি দাবী করে।। দেশের সম্পদ লুট করেছে ইউনুস।।
বিহারী পল্লীতে আগুন ধরেছে।। বুয়েট পাশ শাওনের টীয়ার সেল এর ঝাল বেশী।
Sadat734@gmail.com


