শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যের উপর জোর দিয়ে কাজ করতে চান নোমান

সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ 79 views
শেয়ার করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন থেকে যে ক’জন ব্যক্তি নির্বাচনে অংশে নিবেন বলে নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্য থেকে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হচ্ছেন আব্দুল্লাহ্ আল নোমান। লেখাপড়া অনুযায়ী তাঁর বয়স ২৬ বছর। সিলেট মহানগর জমিয়তের সদস্য ও ছাত্র  সাবেক কেন্দ্রিয় সদস্য আব্দুল্লাহ আল নোমান গত শনিবার সন্ধ্যায় শান্তিগঞ্জের পাগলা বাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন এটা নিশ্চিত। জনগণ যদি তাঁকে চেয়ােম্যান হিসেবে বেচে নেন তাহলে তিনি শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য খাতের উপর জোর দিয়ে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবেন।

তিনি বলেন, জামি’আ দারুল কোরআন, সিলেট থেকে দাওরায়ে হাদিস ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করে অবহেলিত পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মানুষের সেবক হতে এসেছি। আমাকে খুব বেশি আঘাত করে যখন দেখি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কোমর পানিতে ভিজে স্কুলে যেতে হয়। বৈরি আবহাওয়াতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে চলতে হয় সবাইকে। পাশাপাশি যখন দেখন একজন অসুস্থ রোগীকে হাসপাতালে পাঠাতে হলে আমার গ্রামগুলোতে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায় না তখন বেশি আহত হই। আমি এসব নিয়ে কাজ করতে চাই। পরিষদের যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে ছোটখাটো করে হলেও কর্মসংস্থান তৈরির সুযোগ করে দিতে চাই৷ কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের মধ্য দিয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আগ্রহী তরুণ তরুণীদের প্রশিক্ষিত করে তুলতে চাই। ইউনিয়ন পরিষদের সেবা মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে চাই। মানুষ যেনো আমাকে না খোঁজে, আমি মানুষের পাশে যেতে চাই। এজন্য দরকার সকলের সহযোগিতা। নির্বাচনে ইউনিয়নের সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চেয়েছেন বড়মোহা গ্রামের এই ছেলে।

তিনি জানান, ইতোমধ্যে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১৬টি গ্রাম পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি মসজিদে নামাজ আদায় করে স্থানীয়দের সাথে মতবিনিময় ও দোয়া কামনা করেছেন। প্রায় ১৫ হাজার ভোটারের এই ইউনিয়নে সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন কামনা করছেন তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমার কাছে সমান। সংখ্যালঘু ভাই-বোনদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। সবাই এই ইউনিয়নের সমান নাগরিক।

এসময় সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নেওয়াজ, আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ ও আবদুর রহমান জামী উপস্থিত ছিলেন।