চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধরের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী জাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ৪০টি ছাতা, ২০টি ফাইল, জ্যামিতি বক্স, কলম ও খাতা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া এবং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জফরুল হক। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা উপকরণ বিতরণে সহযোগিতা এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে এটিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


