চট্টগ্রাম থেকে নিখোঁজ শান্তিগঞ্জের যুবক, সন্ধান চেয়ে পরিবারের আঁকুতি

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬ 43 views
শেয়ার করুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নিদনপুর গ্রামের ১৯ বছর বয়সী যুবক দুর্জয় বিশ্বাস চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন। প্রায় এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।

নিখোঁজ দুর্জয় বিশ্বাস পশ্চিম পাগলা ইউনিয়নের নিদনপুর গ্রামের নীলমোহন বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কাজের উদ্দেশ্যে তিনি চট্টগ্রামে যান এবং সেখানে তার বোনজামাই নিধির বিশ্বাসের বাসায় অবস্থান করছিলেন। গত ৭ জুন থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় গত ২১ জুন চট্টগ্রামের ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩১৬) করেন নিধির বিশ্বাস। জিডিতে উল্লেখ করা হয়, ডবলমুরিং থানাধীন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড (আংশিক)-এর মুহুরীপাড়া এলাকা থেকে দুর্জয় বিশ্বাস নিখোঁজ হন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি টি-শার্ট ও জিন্স প্যান্ট। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল চ্যাপটা, মাথার চুল ছোট এবং কথাবার্তায় সিলেট অঞ্চলের আঞ্চলিক টান রয়েছে।

দুর্জয়ের বড় ভাই পরিমল বিশ্বাস বলেন, আমার ভাই কাজের উদ্দেশ্যে চট্টগ্রামে আমার বোনজামাইয়ের কাছে গিয়েছিল। সেখানে কিছুদিন কাজও করেছে। হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার ভাইয়ের খোঁজ পান, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তাকে উপযুক্ত পুরস্কৃত করব।

দুর্জয় কে পাওয়া গেলে 01765395565 এই নাম্বারে অথবা নিধির বিশ্বাস, আল জাবের স্কুলের পাশে, মুহুরীপাড়া, ২৪ নং  উত্তর আগ্রাবাদ ওয়ার্ড (আংশিক), থানা- ডবলমুড়িং, চট্টগ্রাম, 01619315449. এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।