মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন শাহী ঈদগাহ প্রাঙ্গণে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ঈদগাহ ময়দানের সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ঈদগাহ ময়দানটি জরাজীর্ণ ও ব্যবহারে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যের উদ্যোগে এ বরাদ্দ প্রদান করা হয়। উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হোসবান আহমদ চৌধুরী বাহার, কাবিখা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিলদার চৌধুরী, ইউপি সদস্য মাসুক আলী, বিএনপি নেতা আলাউদ্দিন চৌধুরী, নাজমুল হোসেন চৌধুরী, মো. আবদুস সত্তার, মনফর আলী, নূরাই উল্লাহ, আবদুল মালিক, আবদুস সালাম, বাবুল চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, ইউনুছ খান, ফটিক মিয়া, সৈয়দ টিপু আলী, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাহী ঈদগাহ বাস্তবায়ন কমিটির সভাপতি দিলদার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এই শাহী ঈদগাহটি সংস্কারের অভাবে নানাভাবে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ আন্তরিকতার সঙ্গে আড়াই লাখ টাকার বরাদ্দ দিয়েছেন। এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কথা দিচ্ছি, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ উপহার দেবো ইনশাআল্লাহ।