আলীনগরে আন্তঃগ্রাম ক্রিকেট টুনামেন্টের ফাইনাল সম্পূর্ণ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ 1,044 views
শেয়ার করুন
বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন আন্তঃগ্রাম ক্রিকেট টুনামেন্ট এর ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। রবিবার (২১শে ফেব্রুয়ারী) অনুষ্ঠিত ফাইনাল খেলায় চন্দ্রগ্রাম ক্রিকেট একাদশ কে হারিয়ে আলীনগর ক্রিকেট একাদশ জয় লাভ করে।
 
ফাইনাল খেলার পরবর্তী অনুষ্ঠানে এম হানিফ আহমদ এর পরিচালনায় ও আহবাব্বুর রহমান সুমনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উজানঢাকী গ্রামের কৃত্রি সন্তান ও লন্ডন-দুবাই থেকে প্রচারিত ৫২ টিভির উপদেষ্টা এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
 
বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক ও ইউকে প্রবাসী আব্দুল খালিক, ৮ নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মনির, ৭ নং ওর্যাড সদস্য আবুল বাছিত, লেইস উদ্দিন খাঁন শান্ত, এমদ্দাদুল হক সুমন ও উজানঢাকী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি সায়েম আহমদ রানু।