আমিরাতে সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত
আমিরাতে শুরু হচ্ছে সিলেট বিভাগ ফুটবল চ্যাম্পিয়ান লীগ
সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর সিলেট প্রবাসীদের নিয়ে আয়োজিত হচ্ছে “সিলেট বিভাগ ফুটবল চ্যাম্পিয়ান লীগ ২০২৬। এই টুর্নামেন্টে মোট বিভাগের চারটি জেলা অংশগ্রহন করবে, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলা।
রবিবার টুর্নামেন্টকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার প্রবাসীদের সমন্নয়ে গঠিত ” সুনামগঞ্জ স্পোটিং ক্লাব” প্রস্তুতি ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ভোধন করেছে।
সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় ও কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নাসিরুল হক, হাজী কাছন আলী, বিপ্লব চন্দ্র সরকার, হাবিজ মিয়া, সৈয়দ মারুফ নূরী, জয়নুল হক লিটন, শোয়েব মিয়া, আব্দুর রশিদ, আজিজুল হক, মোহাম্মদ লোকমান, মিষ্টার দুবাই ব্লগার সোহাগ, নাহিদ ইসলাম, আলমাছ আলী, আনছার আলী সহ আরো অনেকে।
উপস্থিত খেলোয়াড়দের উৎসাহ দিতে এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক হাবিবুর রহমান, কমিউনিটি নেতা নজরুল ইসলাম, কামাল হোসেন, মোস্তফা মাহমুদ, আবুল কাশেম সহ আরো অনেকে৷
বক্তারা বলেন, সিলেট বিভাগ আয়োজিত টুর্নামেন্টে জিততে হলে সকল খেলোয়াড়কে নিয়মিত খেলাধুলা ও প্রাকটিস অব্যাহত রাখতে হবে। সুনামগঞ্জ জেলা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হবে প্রত্যাশা ব্যাক্ত করেন।


