প্রবাসিদের দাবি এবং আমার স্বপ্নপূরণ

নুর মোহাম্মদ নুর মোহাম্মদ

সাবেক সিআইপি, দুবাই

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ 619 views
শেয়ার করুন

প্রবাসীদের C I P ( Remittance) Card প্রবর্তনের দাবী, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগে সফল পদক্ষেপ গ্রহনের দাবী তৎকালিন Respected Commercial Counsellor M.Musharraf Hossain Bhuiyan সাহেবের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয় সমুহে পাটিয়েছিলাম। ১২- ৮- ২০০৩ তারিখে ফ্যাক্স করেন তিনি।

আলহামদুলিল্লাহ ৯-৯-২০০৩ তারিখে আমার দাবিসমুহের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়ঃ
১)গভর্নর, বাংলাদেশ ব্যাংক।
২)সচিব,অর্থ বিভাগ।
৩)সচিব,প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।
৪)অনুলিপিঃ
নুর মোহাম্মদ, দুবাই, ইউ এ ই।
পোষ্ট বক্স ১৫৬৯৭।
আজকের CIP (Remittance) দাবি আদায় করতে পারা “রেমিট্যান্স “সহায়ক হয়েছে। আমি সব সময় সারা বিশ্বে কর্মরত এক কোটি ৩০ লক্ষ প্রবাসীর পক্ষ হয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট যোক্তিক দাবি পেশ করে ” প্রবাসীদের জন্য আর্থিক ” সুবিদা আদায়ের চেষ্টা করে যাচ্ছি।যেমন ২% প্রনোদনা রেমিট্যান্স যোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে।কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে, তিনি ২০১৯-২০ এর বাজেটে রেমিটেন্স যোদ্বাদের জন্য ২% প্রনোদনা প্রস্তাব ও পাশ করে, রেমিট্যান্স বৃদ্ধি সহায়ক পদক্ষেপ নিয়েছেন।যা রিজার্ভ বৃদ্ধি করে যাচ্ছে।ভবিষ্যতে এই “ঘাম” কে রপ্তানি পণ্য গন্যকরে ৫% প্রনোদনা পাশ করানোর যৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সময় সাপেক্ষ। প্রতিটি যৌক্তিক দাবি অনেক সময় নেয়। কিন্তু হাল না ছেড়ে লেগে থাকতে হয়। প্রাতিষ্ঠানিক ভাবে আগানো কটিন হলেও, ব্যাক্তিগতভাবে আগানো অনেক সহজ।কিন্তু মিশন এর সহযোগীতা ছাড়া আগানো প্রায় অসম্ভব। আলহামদুলিল্লাহ সব কাজ সহযোগীতা পেয়েছিবলে সম্ভব হয়েছে।নয়তো নগন্য ব্যাক্তি সফল হয় কিভাবে? ১৫ই আগষ্ট যথাযোগ্য মর্যাদার সহিত পালন করিব।

প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম চালুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীরা এখন মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তিভিত্তিক এ সঞ্চয় স্কিম খুলতে পারবেন।

সঞ্চয় স্কিমের মেয়াদ এক বছর অথবা তার চেয়ে বেশি হবে। এ ছাড়া সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে প্রবাসীরা ঋণ নেয়ারও সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে রোববার এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে প্রবাসীদের জন্য তিন ধরনের সঞ্চয় বন্ড চালু রয়েছে। এগুলোতে শুধু বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে নতুন নির্দেশনার ফলে স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা।

প্রবাসী ভাইদের জন্য নুতন একটি সন্চয় স্কীম গত রবিবার থেকে চালু করা হয়েছে। অনেক দিনের প্রচেষ্টা সফল হলো।এবার বিদেশে বিপদগ্রস্ত প্রবাসী তার নামে খরিদ করা সঞ্চয় বৈদেশিক মুদ্রায় বিদেশে আনতে পারবেন বৈদভাবে,ব্যাংক এর মাধ্যমে। গত রবিবার বাংলাদেশ ব্যাংক এই Circular জারী করেছে। এই পদক্ষেপ রেমিট্যান্স যোদ্ধাদের আনন্দিত করেছে। বিশেষ করে স্বল্প আয়ের WAGE EARNER প্রবাসী ভাইয়েরা উপকৃত হবে। সু-সংবাদটা সবার কাছে পৌঁছলে বৈদপথে রেমিট্যান্স আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংক এর প্রতি নিম্ন আয়ের প্রবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করিতেছে। ধন্যবাদ সবাইকে। ভুল হলে ক্ষমা করবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু , জয় শেখ হাসিনা।

নুর মোহাম্মদ: প্রতিষ্টাতা সাধারন সম্পাদক। বাংলাদেশ বিজিনেস কাউন্সিল। দুবাই- ইউ এ ই।