ঈদ পার্বণে মিষ্টি কাহিনী

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ 740 views
শেয়ার করুন

 

পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মিষ্টি খুব প্রিয় খাবার।বিভিন্ন ধর্মীয় উৎসবে,সামাজিক অনুষ্ঠানে মিষ্টি থাকা বাধ্যতামূলক।আর উপমহাদেশের মুসলমানদের কাছে মিষ্টি খাওয়ার রীতিও বেশ পুরনো।বিশেষ করে ঈদের সময়।প্রায় প্রতিটি ঘরে মিষ্টি জাতীয় খাবার তৈরির ধুম পড়ে যায়।
আমিরাতে জনসংখ্যার অর্ধেক মানুষের বসবাস ভারত,পাকিস্তান ও বাংলাদেশের মানুষের।জীবিকার তাগিতে হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসেছেন এই মরুর দেশে।কর্ম ব্যস্ত মানুষের যেখানে দম ফেলার সময় নেই সেখানে ঈদ উপলক্ষে ঘরের ভিতর মিষ্টি তৈরি করা বিলাসিতা।
আমিরাতের বিভিন্ন রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি মিষ্টিজাতীয় খাবারের ব্যপক চাহিদা থাকায় গড়ে উঠেছে মিষ্টির দোকান।দুবাইতে আল সাবাকাহ এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মিষ্টির দোকান।
ঈদ উপলক্ষে দোকানীরা উপমহাদেশেসহ পৃথিবীর বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে থাকে।ফলে কর্মব্যস্ত মানুষেরা সহজেই মিষ্টি ক্র‍য় করতে পারেন