শাহেদ – পাপ ইয়ে – জিকে শামীম কোথা থেকে এসেছে কোন দল করত তা বলাটা আমার কাছে একটা মারাত্মক রকমের বিটলামী মনে হয়। বারো বছর ধরে দল করে আজও যদি তারে বলা হয় হাই ব্রিড অন্যদলের অনুপ্রবেশকারী তা শুধুই শাক দিয়ে মাছ ঢাকা ছাড়া আর কিইবা বলা যায় !
রাজনীতিতে দল বদল কোন নতুন বিষয় নয়। যুক্তফ্রন্ট নির্বাচন থেকে আজ অবধি এমনই চলছে। হাজী সেলিম ১৯৯৬ নির্বাচনে দুই দলের নমিনেশন কিনেছিলেন। দুই দলের ইন্টারভিউ দিয়ে আওয়ামীলীগের টিকেটে এমপি। আমাদের নেতা ৯০ এর গনঅভ্যুত্থানের নায়ক ছাত্রলীগ সভাপতি হাবিব সাহেব এখন বিএনপি নেতা। আজ সুলতান মনসুর ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন । রনি নামক ছাগু রাতারাতি বিএনপি হল। দলে নতুন মানুষ আসবে। এর মধ্যে কেউ আসবে ধান্দা করতে কেউ আসে দলকে ও আদর্শকে ভালবেসে।
ফটো এখন যে কেউ তুলতে পারে। হাতে হাতে সকলের ক্যামেরা। কিন্তু বেড রুমে বা ড্রইংরুমে বসে ছবি তুলে বলবেন আমি কলা খাইনা তাতো হয়না। সহবাস করলেন গর্ভবতী হলেন এখন বলেন গোলামের পুত্র পেট লাগাইলো কখন ! পেট হলেই দোষ।
বিত্তের মোহ সকলের থাকে। সকলেই সুযোগের প্রতীক্ষায়। আমরা কেউ কেউ সাহস ও সুযোগের অভাবে সৎ। সততার টকশো যারা আসেন খুঁজলে দেখা যাবে সকলের অন্তর্বাস ময়লা। হিন্দি ছবির একটা ডায়লগ মনে পড়ে আজকাল বারবার “ বেঈমানীকা ধান্দা করনা মাগার ঈমানকো সাত্ করনা। “ মন্ত্রী এমপি নেতাদের এই সব ঈমানী বেঈমান না হলে চলেনা।কেউ যখন দু নম্বরী করে তখন তার এই কাজের সঙ্গী নিতে হয় বিশ্বস্ত ও অভিজ্ঞ দের। জিকে শামীম , পাপিয়া ও শাহেদ এরা পূর্ব অভিজ্ঞ এবং চোর সমাজে বিশ্বস্ত। যে দল ক্ষমতায় থাকুক এরাই আসল কারিগর।
বাংলাদেশের একজনই সৎ নেতা , একজনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি আক্ষেপ করে বলেন “আমি ছাড়া সকলকে কেনা যায়। “ বুক ফেটে যায় তিনি যখন সংসদে দাড়িয়ে বলেন “ আমরা চোর ধরি আর আমরাই চোর হই “। তিনি যখন দিনরাত এক করে দিয়ে জনগনের জন্য জীবনপণ কাজ করছেন তখন এই অর্জন ধরে রাখার দায়িত্ব সকলের , মন্ত্রী , নেতা ও আমরা কর্মীদের।
কিন্তু আমরা লোভের কাছে হেরে যাই। মুখে বলবেন বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার নেত্রী আর অসৎ কর্ম করেই যাবেন তা কেমনে হয়? নেত্রী কে ভালবাসলে দেশকে ভালবাসতে হবে।
জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসবেন আর দেশের সাথে প্রতিনিয়ত বাটপারি করবেন এ কেমন ভালবাসা? আপনি সরকারী দল করেন নেতা ,এমপি – মন্ত্রী হয়ে শপথ নিয়েছেন দেশ সেবার , দ্বায়িত্ব নিয়েছেন দেশ রক্ষার আর আপনার আশপাশে থাকে দেশ বিরোধী অবৈধ কাজের পাজিরা । কি করে তা হয় ? আয়হীন তবু আপনার সম্পদ যাবে বেড়ে তারপরও আপনি সৎ ? অধিকাংশ মন্ত্রী এমপিদের রাজকিয় জীবন যাপন জনগন জানে কি করে হয় ! চোর চোর আর চোর। এই মন্ত্রী এমপি নেতারা মরুর বালুতে উটের মতন মাথা যতই লুকান হারামের শরীর লুকাবেন কোথায় ?
আমি বিশ্বাস করি শেখের বেটি শেখ হাসিনা আছেন।জনগনের আস্থার প্রতীক তিনি। জাতির পিতার সুযোগ্য সন্তান তিনি। বাংলাদেশের জন্য তিনি জীবনের ভয় ডর তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছেন। তিনি কাউকে ছাড়বেননা। তিনিই ফুটাবেন দেশের মানুষের মুখে হাসি। তিনিই রক্ষা করবেন জনগনের জান মাল ইনশাহআল্লাহ।
জয় বাংলা।


