কেমন করে আরও ভাল থাকবেন এখন

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ 1,040 views
শেয়ার করুন

জীবন তো বদলে দিয়েছে করোনা । কঠিন সময় জানি , তবু ভাল থাকতে হবে ।শরীর মন রাখতে হবে ভাল । কিছু ত করাই যায় । আর এ নিয়ে কিছু বলা ।

১। একটু বাইরে ।
ঘরের বারান্দায় , রোদ পোহাতে আসুন । স্বামী স্ত্রী করুন চা পান । বারান্দায় রোদ্দুর । দু পা নাচিয়ে পত্রিকা পড়া । প্রথম আলো সে সকালেই দিয়ে গেছে হকার ।
যদি টবে থাকে গাছ । তাহ্লে দেখুন নতুন কুঁড়ি , নতুন ফুল নতুন সবুজ । করুন পরিচর্যা / যদি থাকে নিজের প্রাঙ্গন ঘের দেয়া তাহলে পা ফেলুন সবুজ ঘাসে ।ঘাসে ঘাসে পরশ ।
২,। দিনে কয়েক কদম ।
ছিল অভ্যাস ১০০০০ কদমের । এবার কমান , হোক ৫০০০ বার পা ফেলা । হাতুন সারা ঘর , নয়ত বারান্দা , করিডোর বা ছাদে । গৃহ বাসী হলেও একে উপভোগ করুন। কম বসে হাঁটুন বেশি । রিমোট ব্যবহার কম করুন । হেটে হেটে ফনে কথা বলুন ।
৩। সারাদিন চঞ্চল ।
থাকুন সক্রিয়, চঞ্চল । বসে থাকা নয় । গেরস্থালি কাজ করুন । ঘর ধোয়া মোছা । বাসন মাজা । কাপড় ধোয়া । টি ভি দেখতে দেখতে উঠুন , হাঁটুন । এড চলার সময় করুন জগিং / দড়ি লাফ ও দিতে পারেন ।
৪। কাঊকে ফোন করুন , নয়ত টেক্সট ।
যুক্ত থাকুন সবার সঙ্গে । পরিবার , পরিজন , বন্ধু । শারীরিক দূরত্ব থাক তাতে কি ? আছে ফোন । আছে তেক্সত মেসেজ । আছে গ্রুপ ভিডিও চ্যাট ।
৫। খবর দেখা , সামাজিক মাধ্যমে কম সময় কাটান ।
এত খবর দেখা নয় । দুশ্চিন্তা হবে । এক বার দেখলে হয় । সীমিত হোক । ফেসবুকেও যেন থাকে লিমিট ।
৬। শিথিল হবার সময় খুঁজুন ।
স্নান করুন অনেকক্ষণ । শাওয়ারে কাটুক সময় । গুন গুন গুন্ গুনানি । হেঁড়ে গলা হোক তাতে কি ? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম । ধ্যান চর্চা । আর বায়াম ।
৭। সাহায্য নেবেন , দেবেন ।
নিজের চাহিদা থাকলে চাইতে লজ্জা কেন ? আর সবার দিকে সাহায্যের হাত নিজেও বাড়ান ।কাউকে পাঠান খাবার । কারো জন্য খুজে দিন প্লাজমা থেরাপির জন্য স্বেচ্ছা সেবি । অক্সিজেন । অনলাইন চেন ।
৮। নতুন কিছু করুন।
নতুন কোন শখ । ছবি আকা । সেলাই ফরাই । আগে যা সুপ্ত ছিল। উস্কে দিন এদের ।যন্ত্র সঙ্গীত শেখা । আছে অনলাইন কোর্স । শিখুন বিদেশি ভাষা । নতুন রান্না , ইয়গা ।
৯। লক্ষ্য থাক স্থির ।
দিন রাতের হিসেব । কি করবেন । কি করা উচিত । স্বাস্থ্য বিধি মানা । হাত ধোয়া । পরিচ্ছন্ন থাকা ।
১০। সব মেনে নিন সহজ ভাবে ।
পরিবারের সাথে সময় কাটান । স্ত্রী / স্বামী ছেলে মেয়ে মা বাবার সাথে । একসাথে বসে খান । উপভোগ করুন সময় আড্ডায় । সৃজন শীল কাজে নিজেকে করুন নিমগ্ন ।
১১।লিখুন খেরো খাতা । ডায়রি ।
দিন লিপির সময় এই ত । দেখবেন পরে কাজে লাগবে ।
১২। অস্বাস্থ্যকর অভ্যাস থাকলে বদলান ।

ধূমপান করে থাকলে ছেড়ে দিন। এমনকি মদ্য পান। ক্রোধে বিস্ফোরিত হয়ার ধাত থাকলে বদলান । নির্যাতনের অভ্যাস থালে বদলান।
১৩। আপনি একা নন ।
পৃথিবীর সবাই একই বিপদে । তাই সাহস থাক মনে । লড়াই করে জিততে হবে এই করোনার কাল ।
ভাল থাকুন , নিরাপদ থাকুন