বিবেক তুমি কখন জাগবে?

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ 1,370 views
শেয়ার করুন
  • নজরুল ইসলাম রুহেল

আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, পৃথিবীর এই রঙ্গমঞ্চে বিধাতার ইচ্ছে কেউ গরীব কেউ ধনী সবাই কিন্তু সবারই তরে, সবাই একটি সমাজে বসবাস করি।

 

কেউ মেতে উঠে নেতৃত্ব দেবার জন্য কেউবা ছুটে তাহার পিছনে হিংসাত্মক আক্রমণে, কেউ ‘বা’ আছে পেশিশক্তির দোরগোড়ায়।
কিন্তু যেই ‘যে’ অবস্থায় হোক না কেন আমরা একি গন্ডির ভেতর বসবাসকারী। যার যার অবস্থান যার যার সম্মান কিন্তু আমরা সবাই বুঝি।

দুঃখের বিষয় হল কেন আমরা আমাদের এলাকার সম্মানটা বুঝি ‘না’………
নামে বেনামে যে হারে ফেইক আইডির ছড়াছড়ি তাতে আপনি আপনার বিবেক ‘কে’ প্রশ্ন করুন আপনি/আমরা কোন সমাজে কোন অবস্থানে দাঁড়িয়ে আছি?

আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি জবাব দেব?
এই প্রজন্মরা যদি আমাদের ‘কে’ প্রশ্ন করে এই ছিল কি আপনাদের সমাজ ব‍‍্যাবস্তা, তখন আমি/আপনি কি উত্তর দেব আমাদের প্রজন্মকে………..
আমরা কি সেই দ্বায়বদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারবো?

আমরা কবে ভালোকে ভালো বলতে, মন্দকে মন্দ বলতে, ভালো কথাকে সুন্দর করে বলতে,ভালো কাজকে ভালো উদ্দেশ্যে করতে আর নিজের কথা ও কাজের গরমিলগুলো খুঁটে খুঁটে মেলাতে শিখব?

আমরা কবে সুমিষ্ট, ফল, ফুলের সৌন্দর্য আর সুরভীর প্রশংসার সাথে এর স্রষ্টার প্রতিও কৃতজ্ঞ হতে শিখব?

আমরা কবে নিজ স্বামী-স্ত্রী,সন্তান-সন্ততি,বন্ধু-স্বজনের গুণগুলো আগে বলতে শিখব?

আমরা কবে নিজের ও সমাজের জন্য অভিন্ন এক স্বপ্নের পেছনে আমৃত্যু সাধনায় থেকে পৃথিবীর শেষ আলোটুকু উপভোগকালে মহান রবের কাছে এমনিভাবে জানতে চাইব— ‘ইয়া ইলাহী ! বলো সে কবে, আমাদের স্বপ্ন পূরণ হবে‘?

আমি একজন নগন‍্য অতি ক্ষুদ্র মানুষ তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি দয়া করে ভুয়া আইডি দ্বারা আর এলাকার মান ক্ষুণ্ন করবেন না। আমি/আমরা ক্ষণিকের পুতুল মাত্র মরে গেলে সব শেষ আর লাশটির কবর হবে নিজ জন্মভূমিতে।
মনে রাখবেন এলাকা আমার/আমাদের এলাকার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার/আপনার।
___________________________

নজরুল ইসলাম রুহেল: সাধারণ সম্পাদক, বায়ান্ন দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটি।