তাড়াশে নাসিম স্মরণে দোয়া মাহফিল

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ 814 views
শেয়ার করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগ দোয়া মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার বাদ জুমা তাড়াশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপত্বিতে মাহফিলে উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস প্রধান, সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম মারা যান।