কামরানের মৃত্যুতে শোক জানিয়েছে আল হারামাইন হাসপাতাল

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ 873 views
শেয়ার করুন

সিলেটের রাজনীতিতে জনপ্রিয় মুখ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির।

শোকবার্তায় তিনি বলেন-পরোপকারী ও সজ্জন ব্যক্তি ছিলেন। সিলেটবাসী সবসময় তার অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার প্রয়ানে সিলেটবাসীর অপুরনীয় ক্ষতি হলো।

তার জায়গা সহজে পূরন হবে না উল্লেখ করে আরো বলা হয়, সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।

করোনা ভাইরাস রোধে সকলের সচেতনতা অত্যন্ত প্রয়োজন। মনোবল অটুট রেখে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

সিলেট বিভাগের এ কৃতিসন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।