আগামী বাজেট হউক প্রবাসী বান্ধব বাজেট

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০ 945 views
শেয়ার করুন

মাননীয় প্রধানমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সমীপে নিবেদন,
আগামী সপ্তাহে বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। বিশ্ব পরিস্থিতি এবং মহামারী করোনা ভাইরাসের প্রভাবে এই বাজেট অন্যান্য বাজেটের মতো নাও হতে পারে।

করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশ ব্যাপী কর্মক্ষম মানুষের ব্যবসাবাণিজ্য, কলকারখানা লকডাউনের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম অনাবাসিক বাঙালী রেমিট্যান্স যুদ্ধাদের দ্বারা অর্জিত বিদেশী রেমিট্যান্সেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে।

প্রায় এক কোটি অনাবাসিক বাঙালী যারা ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে বাংলাদেশের রিজার্ভ কে হৃষ্টপুষ্ট করেছে, তাঁদের অবস্থা ও এই বৈশ্বিক পরিস্থিতিতে ভাল নেই।
অনেকেই নিজের কর্মক্ষেত্র হারিয়ে বেকার, প্রবাসী অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা হারিয়ে পথে বসার মতো অবস্থা।
আপনি হয়তো জানেন, বিদেশ বিভূঁই এ কেউ একবার দেউলিয়া হলে দ্বিতীয়বার মাথা তোলার মতো আর কোন সহায়তা পাওয়া যায়না।

মাননীয় প্রধানমন্ত্রী ,
আমরা দেখেছি লকডাউনের প্রভাবে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস সেক্টর সহ অনেক সেক্টরেই আপনি স্ব উদ্যোগী হয়ে প্রণোদনা দিয়ে এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা আপনার রক্তের মহানুভবতা।

মাননীয় প্রধানমন্ত্রী,
এই এক কোটি প্রবাসীর উপরে দেশের প্রায় পাঁচ কোটি জনগণ নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সকল অনাবাসিক প্রবাসীরা আছে তাঁদের শেষ ঠিকানা এই বাংলাদেশ। এই দুঃসময়ে অনেকেই ছুটিতে এসে তাঁর কর্মক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যে নিজেকে নিয়োজিত করতে পারছেনা, বা বৈশ্বিক পরিস্থিতিতে বিমান চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে তার ও কোন নিশ্চয়তা নেই।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা। আপনি আমাদের স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নের বাস্তবায়ন ও করেন।
আপনি ছাড়া এই অসহায় অনাবাসী প্রবাসী বাঙালীদের নিয়ে কেউ ভাবে বলে মনে হয় না। তাই শেষ ভরসা আপনিই মাননীয় প্রধানমন্ত্রী।

এই প্রবাসীরা সুযোগ পেলে তাঁদের কর্ম অভিজ্ঞতা দিয়ে নিজেরাই আবার ঘুরে দাঁড়াতে পারবে।
তাই আমরা কোন খয়রাতি সাহাহ্য চাই না মাননীয় প্রধানমন্ত্রী।

যেহেতু আপনি বলেন এবং আমরাও বলি শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব সরকার।

তাই আগামী বাজেটে আটকে পড়া প্রবাসী এবং কর্মহীন প্রবাস ফেরত শ্রমিকদের কে সহজ শর্তে ঋন প্রদান করার ব্যবস্থা করে পুনরায় জাতীয় উৎপাদনে শরীক করার জন্য সবিনয় অনুরোধ করছি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা।

নিবেদক: জি এম জায়গীরদার, লেখক- সংগঠক, দুবাই