দেশবাসীকে ইংরেজী নববর্ষ ২০২১ইং এর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আসক সভাপতি রকিব আল মাহমুদ

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ 821 views
শেয়ার করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় সভাপতি জনাব রকিব আল মাহমুদ দেশবাসিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশে কোভিড-১৯ মহামারি করোনার মধ্যদিয়ে ইতিহাসের পাতা থেকে বিদায় নিয়েছে আরেকটি বছর, শুরু হলো নতুন বর্ষ ২০২১ইং সাল। ২০২০ সালে মহামারি করোনায় অকালে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের সবার প্রতি দোয়া রইল। মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি- প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই, আগামী দিনের নতুন স্বপ্নে সোনালী প্রত্যাশার পাখা মেলে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় কবিতার ভাষায় বলছি যে, “বন্ধু হও, শক্র হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজকের মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত”। নতুন বর্ষ ২০২১ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি আর আনন্দ।