আবুধাবিতে বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১ 924 views
শেয়ার করুন

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আবুধাবি শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অভিভাবকদের এক সমাবেশ স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অভিভাবকগণের মধ্যে আলোচনায় অংশ নেন আব্দুল খালেক, আব্দুল আজিজ, মোঃ নাজিম উদ্দীন, মোহাম্মদ শহীদুল ইসলাম, মঈন উদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন, মো্্মোহাম্মদ আলম, আব্দুল মতিন, দিদারুল হক, মোঃ মনছুর, সাইদুর রহমান খান, ইনামুল কবির, আব্দুন নূর ও মাহবুব খন্দকার।

সভায় স্কুলের শিক্ষার সার্বিক মানোন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নকল্পে দক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োগদান,স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নিয়মিত বাস চলাচল, স্কুল পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসকরণ,ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশের পাশাপাশি খেলাধুলা, দেশীয় সংস্কৃতি চর্চা ঐতিহ্য মেধা মনন বিকশিতকরণ,নতুন স্কুল ভবন, বর্তমান অবকাঠামো উন্নয়ন ও সংস্কার সহ নানা বিষয়ে ছাত্র অভিভাবকরা তাদের করণীয় নিয়ে আলোচনা করেন।