শেখ হাসিনার জন্মদিনে বালাগঞ্জে দুটি মাদ্রাসায় খাবার বিতরণ

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০ 737 views
শেয়ার করুন

 

আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বালাগঞ্জ উপজেলা সদরের দুটি মাদ্রাসায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সৌজন্যে এবং বালাগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে বালাগঞ্জ ইসলামিয়া ফিরুজাবাগ মাদ্রাসা ও বালাগঞ্জ আদর্শ মহিলা মাদ্রাসার প্রায় দু’শ ছাত্র/ছাত্রীর মধ্যে এ খাবার বিতরণ করা হয়। এসময় বালাগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ, যুবলীগ নেতা আহমেদ সুমন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ জয়, ছাত্রলীগ নেতা জাহিদ হুসেন জাহাদ, মুজাম্মেল হক, পিপলু আহমেদ, শাওন আহমেদ, শরিফ আহমদ, সুমন আহমেদ। খাবার বিতরণের আগে দোয়া পরিচালনা করেন, বালাগঞ্জ ফিরুজাবাগ মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল মালিক।