বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলে সিলেট বিভাগ উন্নয়র পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সিআইপি হাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মালিক মলিক, আব্দুল মান্নান, গোলাম মোস্তাফা জায়গীরদার, আমিরুল ইসলাম চৌধুরী এনাম, হারুন রশিদ, নিজাম উদ্দিন, ফারুক আহমদ, মৌলানা ছাদিকুর রহমান চৌধুরী, শাহিন আহমদ তালুকদার, ইন্জিনিয়ার তৈয়ব আলী তালুকদার, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহমদ হোসেন মীর খোকন।

মাওলানা ছলিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিম উদ্দিন মাস্টার, আব্দুল ওদুদ, হাফিজ আহমদ, মুমনিুল হক রাসেল, নুরুল আমিন, কাছন আলী, নাজমুল ইসলাম, জুবের আহমেদ, আবুল হাসনাত, রফিক আহমদ, কামরান আনোয়ার, আজিজুল ইসলাম, রুহুল আমিন সহ আরো অনেকে।


