হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ 5 views
শেয়ার করুন

হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই অসহায় প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের সার্বিক সহযোগিতা, অধিকার রক্ষা এবং যেকোনো বিপদে পাশে থাকাই এই সংগঠনের মূল অঙ্গীকার।

সংযুক্ত আরব আমিরাতে হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শাহ কামরুল সর্দারের মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (১০ই অক্টোবর, ২০২৬) স্থানীয় একটি মিলনায়তনে হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ মহিবূর রহমানের তত্ত্বাবধানে এবং সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি মুমিন মিয়া, অর্থ সম্পাদক লিলু মিয়া, আজিজুর রহমান মামুন, নজরুল ইসলাম, আজমল হোসেন, হাসানুজ্জামান হাসান, মাসুক মিয়া, জাহাঙ্গীর আলম, শেখ মিজানুর রহমান, মহি উদ্দিন ও মোবারক হোসেন সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শাহ কামরুল সর্দার বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। প্রবাসী নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য বিশেষ প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী আবু রুকিয়ান।