প্রবাসীদের সাথে ঈদের আনন্দ ভাগ করলো আল হারামাইন পারফিউম

সবমিলিয়ে ২৭টি পশু কোরবানি করে আল হারামাইন গ্রুপ

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬ 124 views
শেয়ার করুন

প্রবাসীদের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগ করে নিলেন আল হারামাইন পারফিউম এর কর্ণদার মাহতাবুর রহমান নাসির সিআইপি।

দূর পরবাসে থেকেও শেকড়ের টান আর ধর্মীয় আমেজ ভুলে থাকেন না প্রবাসী বাংলাদেশীরা। পবিত্র ঈদুল আযহার আনন্দকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিখ্যাত সুগন্ধি ব্র্যান্ড ‘আল হারামাইন পারফিউম’।

বুধবার (২৭শে মে) ঈদের জামাত শেষে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে অবস্থিত আল হারামাইন পারফিউমের নিজস্ব ফ্যাক্টরিতে জড়ো হন শত শত প্রবাসী। ঈদুল আযহা উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে এখানে আয়োজন করা হয় কোরবানির। ঈদের নামাজ শেষে প্রতিষ্ঠানের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির সিআইপি উপস্থিত প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

“বাংলাদেশের পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী বিদেশের মাটিতেও কোরবানি দেওয়া উচিত। দেশে পরিবার-পরিজন নিয়ে মানুষ আনন্দ করলেও, প্রবাসীরা এখানে একাকী ঈদ পালন করেন। এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে প্রবাসীরা যাতে কিছুটা হলেও ঈদের আমেজ পান এবং নিজেদের মানিয়ে নিতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট ভুলে, দেশীয় আমেজে কোরবানির এই আয়োজন প্রবাসীদের হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি বয়ে এনেছে। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এমন উদ্যোগ ভ্রাতৃত্ববোধ ও একে অপরের প্রতি মমত্ববোধকে আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সবার।

উল্লেখ্য, ১৯৭০ সালে পিতার হাত ধরে সৌদি আরবের মক্কা থেকে যাত্রা শুরু করা আল হারামাইন পারফিউমস বর্তমানে বিশ্বের অন্যতম সুপরিচিত সুগন্ধি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। সংযুক্ত আরব আমিরাতের আজমানে রয়েছে নিজস্ব ফ্যাক্টরি। এছাড়াও দুবাই, আবুধাবি সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ১৯টি দেশে।