বাংলাদেশ সমিতি শারজাহে ঈদ উৎসব

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০ 674 views
শেয়ার করুন

বাংলাদেশ সমিতি শারজাহে কার্যনির্বাহি সদস্যদের পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ লকডাউনের পর এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ কমিউনিটি।

গতকাল শুক্রবার সমিতি প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু হলে এ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয। এতে গান, নাচ এবং প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য নানা ধরণের ধেলাধুলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব এম এ বাসার। সাধারণ সম্পাদক শাহ মেহাম্মদ মাকসুদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহবায়ক সালেহ আহমদ।

আরো বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সহ সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রূপু, প্রকাশনা সম্পাদক ইমাম হাসান জাহিদ পারভেজ, সমিতির কার্যকরী সদস্য মাহজারুল মাহবুব, শেফালি আক্তার আখি, আলম গফুর, জুনিয়র বাশার সহ আরো অনেকে।

গান পরিবেশন করেন জাবেদ আহমদ মাসুম, জাবেদ, শিপন কর্মকার, ইসমাইল গণিও সালেহ আহমদ, নাচ পরিবেশন করেন তিশা সেন।

পরে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে  শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।