আমিরাতে ভিজিট আরও অতিরিক্ত এক মাস অবস্থান করতে পারবেন

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ 899 views
শেয়ার করুন

ইউ এ ই ফেডারেল অথরিটি অফ আইডেন্টিটি এন্ড সিটিজেনশিপ ভিজিট এবং টুরিস্ট ভিসাধারীদেরকে তাদের এক মাসের গ্রেস পিরিয়ড ১১ আগস্ট অতিক্রান্ত হওয়ার পর তাদেরকে তাদের অবস্থান আরও অতিরিক্ত এক মাসের জন্য বর্ধিত করার সুযোগ দেবে বলে  জানিয়েছে।

এ সুযোগ ভিজিট ভিসা ধারীরা কেবল একবারের জন্য পাবেন। এর আগে ১২ জুলাই আইসিএ এক ঘোষণায় এক মাসের অর্থাৎ ১১ অগাস্ট পর্যন্ত ভিজিট ভিসা ধারীদের জন্য গ্রেস পিরিয়ড ঘোষণা করে। এখন ১১ আগস্ট গ্রেস পিরিয়ড এর মেয়াদান্তে তা আরও এক মাসের জন্য বর্ধিত করা সুযোগ দেয়া হবে।

এই অতিরিক্ত গ্রেস পিরিয়ডের বিস্তারিত প্রক্রিয়া পরে জানানো হবে। তবে তা দুবাইয়ের জন্য প্রযোজ্য হবে না। ওভার স্টে ফাইন প্রথম দিনের জন্য ২০০ দিরহাম পরবর্তী প্রতিদিনের জন্য ১০০ দিরহাম করে দিতে হবে এছাড়াও রয়েছে ১০০ দিরহাম এর সার্ভিস চার্জ।