কর্মহীন অসহায় প্রবাসিদের পাশে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ 855 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহের আলী মুছা এলাকার কর্মহীন অসহায় মানুষকে খাবার প্রদান করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই। অসহায় প্রবাসিরা কনসুলেটের সহায়তা পেয়ে দিশে পেয়েছেন সবাই।

 

গতকাল দুপুরে শারজাহের আলী মুছা এলাকায় কর্মহীন এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। কনসুসেলেটের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহানের নেতৃত্বে একটি টিম এ কাজ সম্পন্ন করেন।

জানা যায়, ৫৯ জন বাংলাদেশি কর্মহীন শ্রমিককে সরকারের ওয়েজ আর্নার্স ওয়েল ফেয়ার বোর্ডের অর্থায়নে বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাইয়ের শ্রম কল্যাণ উইং কর্তৃক খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া তাদের বেতন ভাতাদি পরিশোধের জন্য নিয়োগকর্তার সাথে যোগাযোগ করলে তারা বেতন ভাতাদি পরিশোধের জন্য আশ্বাস প্রদান করেন। এছাড়া যারা ভিসা ট্রান্সফার করতে চায় তাদেরও সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

সরকারি এই সহায়তা পেয়ে প্রবাসী কর্মীগন মাননীয় প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কে ধন্যবাদ প্রদান করেন।