
সাউথ ফ্লোরিডার ঢাকা ক্লাবের আয়োজনে গত ৪ অক্টোবর রোববার ২৮ নভেম্বর এর উইন্টার ফেস্ট এর কমিউনিটি গেট টুগেদার ও উইন্টার ফেস্ট কমিটি ঘোষনা করা হয়।
রোরবার ৪ অক্টোবর রাত সাড়ে আট টায় বয়ন্টন বীচের সেবর রেস্টুরেন্ট ঢাকা ক্লাবের সভাপতি মীম খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ঢাকা ক্লাবের কমিউনিটি গেটটুগেদার শুরু হয়।
ঢাকা ক্লাবের সভাপতি মীম খান বিভিন্ন সিটি থেকে আগত অতিথিদের স্বাগত জানান এবং ১৫ তম দেশী উইন্টার ফেস্ট ইভেন্টে কি কি থাকছে সকলকে অবহিত করেন। তিনি জানান প্রথম বারের মত ১৫ তম উইন্টার ফেস্ট অনুষ্ঠিত হবে ওয়েস্ট পাম বীচের ফেয়ার গ্রাউন্ডের বিশাল মিলনায়তনে।
নাজমুন নাহার ইউনা, নাহিদা ও নাহাত এর যৌথ পরিচালনায় উইন্টার ফেস্ট এর কমিটির পরিচয় করিয়ে দেন মীম খান, নওশাদ পবন ও নাজমুন নাহার ইউনা।

ঢাকা ক্লাবের ১৫ তম উইন্টার ফেস্টের কনভেনর মুজিব উদ্দিন, মেম্বার সেক্রেটারী মোহাম্মদ আকরাম,কো কনভেনর মীর কে আলম, কো কনভেনর কুতুব উদ্দিন, চীফ এডভাইজার মন্জুর চৌধুরী ও রানা খান, প্রগ্রাম ডায়রেক্টর নাইম খান দাদন, মিডিয়া চেয়ারম্যান জুয়েল সাদত সহ ৭১ সদস্য বিশিষ্ট উইন্টার ফেস্ট কমিউটির নাম ঘোষণা করা হয়। উইন্টার ফেস্ট এর উপদেষ্টা দেরও পরিচয় করিয়ে দেয়া হয়।

১৫ তম উইন্টার ফেস্টের গেট টুগেদার এ সাউথ ফ্লোরিডার বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা, একতারা, কারিগর, নারী, ফ্লোরিডা বাংলা টিভির নেতৃবৃন্দ সহ কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।
ঢাকা ক্লাবের ১৫ তম উইন্টার ফেস্টের আয়োজক কমিটিতে সাউথ ফ্লোরিডার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সকলের প্রশংসা কুড়ায়।
কনভেনর মুজিব উদ্দিন বলেন, আপনারা যারা ঢাকা ক্লাব কে সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ। আমাদের এবারের ১৫ তম উইন্টার ফেস্টে দেশীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি থাকবে।

উইনন্টার ফেস্টের মে্ম্বার সেক্রেটারী মোহাম্মদ আকরাম বলেন, ফেয়ার গ্রাউন্ডের বিশাল মিলনায়তনে আমাদের প্রবাসীদের বৃহদ মিলনমেলা হবে। আমরা সকলকে নিয়েই এই বৃহদ আয়োজনটা সফল করব। 
অনুষ্ঠানে ঢাকা ক্লাবের প্রতিষ্টাতা আনোয়ারুল খান দিপু উইন্টার ফেস্ট এর গত ১৪ বছরের স্লাইড প্রদর্শন করেন এবং সবাইকে সর্ব বৃহদ ১৫ তম উইন্টার ফেস্ট সফল করতে সহযোগিতার আহবান জানান। দিপু খান বলেন, ঢাকা ক্লাব এমন একটি ক্লাব যেটার মটো বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করা,পৃষ্ঠপোষকতা করা, সংগঠক তৈরী করা সহ দেশী ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির বিকাশ ঘটানো। আমরা ফ্লোরিডা বই মেলা নিয়মিত করে আসছি।

