প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
30 views
শেয়ার করুন
ডেস্ক রিপোর্ট :
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি শেষ পর্যায়ে। ওরলান্ডো ফোবানার ইভেন্ট চেয়ারম্যান এ কে এম হোসেন হিটু জানান,সব প্রস্তুুতি সম্পন্ন। আজ ৩১ আগষ্ট শেষ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায় ওরলান্ডোর বোম্বে গ্রীলে, সব সাব কমিটির আপডেট জানানো হবে।
ওরলান্ডো ফোবানার কনভেনর আনোয়ার হোসেন সেন্টু জানান, সব কিছু ভালই হয়েছে। ব্যাপক উ্যসাহ দেখা দিয়েছে কমিউনিটিতে । সবাই সহযোগিতা করছেন। ওরলান্ডো ফোবানার অন্যতম সংগঠক মুরাদ হোসেন জানান, এই কমিউনিউটির সবার আগ্রহ ও সহযোগিতা আমাদের কাজকে সহজ করেছে।
ফোবানার অন্যতম সংগঠক সামস ইউ শোভন ও ইসহাক আলী জানান, যেখানেই গিয়েছি সবাই আগ্রহ দেখিয়েছেন এটাই একটা ইভেন্টের সার্থকতা ।
ফোবানার চীফ করডিনেটর ও ম্যাগাজিন এর সম্পাদক নাজিমউল্লাহ লিটন জানান,শিল্পীরা সবাই শুক্রবার চলে আসবেন, সব কিছুই ভালমত এগুচ্ছে। আমাদের টিকেট ২০ ডলার করা হয়েছে যাতে সবাই উপভোগ করতে পারেন।
ভিআইপি টিকেট ৫০ ডলার। গালা ডিনার ১০০ ডলার ( ৪ সেপ্টেম্বর) ।
মেম্বার সেক্রেটারী রাসেল মিয়া জানান,সবাইকে অনুরোধ সপরিবারে আসবেন। একটি ভাল মানের ফোবানা হবে।
সংগঠক বাহার হোসেন জানান, ওরলান্ডোতে ফোবানা হয় না অনেকদিন। সবাই ফোবানা উপভোগ করবেন।
কনভেনর আনোয়ার হোসেন সেন্টু সবগুলো সিটির সহযোগিতা কে সম্মান জানিয়ে, একটি ভাল মানের ফোবানা উপহার এর আশ্বাাস প্রদান করেন। পর্যাপ্ত খাবার পাবেন, সবাই ভেন্যুটাকে সুন্দর রাখতে সহযোগিতা করবেন। সবাই সমন্বিত হিসাবে কাজ করবেন।
ফোবানার সংগঠক তারেক মাহমুদ জানান,এটা একটি টীম ওয়ার্ক। সবাইকে নিয়েই ফোবানা। অনেকে নাম প্রকাশ না করেও কাজ করছেন, এটাই ফোবানা লাভারদের বৈশিষ্ট্য।
ফোবানার কালচারাল চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম সাচ্চু জানান, মানসম্পন্ন কালচারাল অনুষ্ঠান হবে। সবাই ভেন্যুতে থাকবেন। উ্যসাহ দিবেন নতুন প্রজন্মদের৷
৩১ আগস্ট এর সর্বেশেষ মিটিং এ উপস্থিত হবার আহবান জানান। নাজিম উল্লাহ লিটন সবাইকে সোমবার ৩১ আগষ্টের মিটিং এ সময় নিয়ে আসার আহবান জানান।