প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
15 views
শেয়ার করুন
আগামীকাল ১১ অক্টোবর
( রোববার) সাউথ ফ্লোরিডায় খুলনার পিকনিক। খুলনা বিভাগের সব গুলো জেলার প্রবাসীরা থাকছেন।
সাাউথ ফ্লোরিডার ডিয়ারফিল্ড বীচের কুয়েট ওয়াটার পার্কে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে দিনভর পিকনিক,খেলাধুলা সহ নানা রকম একটিভিটিস।
সাউথ ফ্লোরিডার সব গুলো সংগঠন সহ সকল প্রবাসীদের উন্মুক্ত দাওয়াত দেয়া হয়েছে।
আয়োজক টিটন মালিক জানান, এটা এখন আর খুলনাবাসীর পিকনিয় নয়, এটা সবার পিকনিক। সবাই খুব আন্তরিক।
বিভিন্ন সংগঠন সহযোগিতা করছেন, আগানীকাল ও করবেন। অনেকেই পেছনে আছেন, সর্বাত্বক সহযোগিতার হাত বাড়িয়েছেন। বৃহদ আয়োজন।
আমাদের প্রস্তুুতি সম্পন্ন। রান্না বান্না হচ্ছে। অনেক রকম খাবার থাকছে। সবাই সপরিবারে আসছেন।
আয়োজক আমিনুল ইসলাম বাবু জানান, সবার জন্য খেলাধুলার আয়োজন থাকছে। আমাদের প্রাত্যাশা কয়েক হাজার প্রবাসীরা আসবেন।
খুলনা ডিভিশনের প্রথম সার্বজনিন পিকনিকের কনভেনর মো : আক্তারুজ্জামান এবং মেম্বার সেক্রেটারী আরিফুর রহমান জানান, সেন্ট্রাল ফ্লোরিডা, সাউথ ফ্লোরিডা , টেম্পা সহ গ্রেটার ফ্লোরিডার সকল সিটির খুলনা ডিভিশনের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সকল প্রবাসীরা ও থাকবেন। বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দের উপস্থিতি থাকবে।
গত দু সপ্তাহ থেকে খুলনার পিকনিক” টক অফ দ্যা স্টেটে” পরিনত হয়েছে।
বিভিন্ন সিটির প্রবাসীরা রোববারের খুলনার পিকনিকে উপস্থিত হবেন বলে অন্যতম আয়োজক টিটন মালিক জানান।
তিনি আরো জানান,এই পিকনিক সফলে বহু খুলনাবাসী জড়িত। আগামীকাল সকলকে পরিচয় করিয়ে দেয়া হবে।
অনেক স্পন্সর পেছনে সহযোগিতায়, সবার জন্য শুভেচ্ছা।
আসুন আমরা কমিউনিটির সবাই গেটটুগেদারে মিলিত হই। শুভেচ্ছা বিনিনয় করি, একটি সুন্দর কমিটি বিনির্মান করি প্রবাসে ।