সোসাইটির নববর্ষের অনুষ্ঠানে কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৬ 71 views
শেয়ার করুন

জুয়েল সাদত :

গত শুক্রবার বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে ওরলান্ডোতে   বাংলা নতুন বর্ষবরন   অনুষ্ঠিত হয়।

বিকেল ৫ টা থেকে   সেন্ট্রাল ফ্লোরিডার নানা সিটির প্রবাসীরা আপনা ইভেন্ট হলে আসতে শুরু করেন৷ ছিল বাচ্চাদের জেমন খুশি তেমন সাজ, নাচ গান ফ্যাশন শো সহ নানা সেগমেন্ট। দেশীয় আমেজে পুরো আপনা ইভেন্ট হলের ভেতর ও বাহিরকে সাজানো হয়৷ বিভিন্ন দেশীয় খাবারের দোকান সহ নানা বাহারী স্টলে পুর্ন ছিল বৈশাখের অনুষ্টানস্থল।

বাংলাদেশ সোসাইটির আয়োজনে ২০ তম বৈশাখের অনুষ্ঠানটি সন্ধ্যা নামার সাথে সাথে লোকে লোকারণ্য পরিনত হয়।

( রোমেল হোসেন – সভাপতি বাংলাদেশ সোসাইটি)

১৫ ই মে আপনা ইভেন্ট হলের
ভেতর ও বাহিরে বৈশাখের আয়োজনে ছিল পুরোটাই দেশীয় আমেজ এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কে ফুটিয়ে তুলা হয়েছিল। বঙ্গবন্ধু ও মুক্তিযুূ্দ্ব এর ইতিহাস ও ছিল দৃশ্যমান।


‌ বিশিষ্ট চারুশিল্পী  স্নিগ্ধা   খান  লিপি বৈশাখের আয়োজনকে দেশীয় আমেজ ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করছেন। লিপি খান একজন চারুশিল্পী নন তিনি একাধারে  একজন পুরোমাত্রার নৃত্যশিল্পী  ও আবৃত্তি শিল্পী। লিপি খান তার দল নিয়ে ৯০ দশকের জনপ্রিয়  এড গুলো  পরিবেশন করেন৷ সেনফর্ড কিডস দের বেশ কয়েকটি পরিবেশনা ছিল চমৎকার।

রাত ৮ টা থেকে সংগীত পরিবেশন করেন নাজনিন আক্তার, নাজু আকন্দ,  ঋতুপর্না ব্যানার্জি ।  তারা তিনজন জনপ্রিয় গান পরিবেশন করেন।  উপস্থাপনায়  ছিলেন শারমিন সিরাজ।

 যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়৷ বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত প্রবীন মা দেরকে শাড়ী উপহার দেয়া হয়। শাড়ী স্পন্সর  করেন, মারুফ আহমদ তাতন।

রাফেল ড্র তে বিজয়ী ৫ জনকে পুরস্কৃত করা হয়৷
যারা বৈশাখের অনুষ্টান সফলে সহযোগিতা করেছেন তারা হলেন সোসাইটির সভাপতি রোমেল হোসেন ও সেক্রেটারী ইউনুস হোসেন, কনভেনর শাহীদুল ইসলাম শাহিদ, কনভেনর রিফাত তালুকদার, কনভেনর শাহিদুল ইসলাম বাবু, কনভেনর তোফায়েল আহমদ, জাহাঙ্গীর আলম,মিলন আহমদ, আতিকুর রহমান, সাদ জামান আপেল, সোসাইটির সাবেক সভাপতি সামসুদ তোহা, মইনুল হোসেন, সিপু খন্দকার, লিপি খান জুয়েল সাদত প্রমুখ। সোসাইটির সভাপতি রোমেল হোসেন বলেন, পুরো কমিউনিটির অনেকের সহযোগিতায় আমাদের এই বৈশাখের অনুষ্টানটা সফল হয়েছে। আগামীতে আমরা আরও বড় পরিসরে বৈশাখের আয়োজন করব।