২৫ ও ২৬ এপ্রিল ৩০ তম এশিয়ান এক্সপো

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬ 176 views
শেয়ার করুন

জুয়েল সাদত :

 

৩০ তম এশিয়ান এক্সপোা আগামী ২৫ -২৬ এপ্রিল সাউথ ফ্লোরিডায়।
বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার ২০২৬ এর ৩০ তম এক্সপো এশিয়ান ফেয়ারকে কে ঘিরে সাউথ ফ্লোরিডায় ব্যাপক সাজ সাজ রব তৈরী হয়েছে। আয়োজক হোস্ট কমিটি দিনরাত কাজ করছেন।

গত ৬ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার ২০২৬ সালের মেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর থেকেই হোষ্ট কমিটি কাজ শুরু করেছে। এসোসিয়েশনের সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২ দিনের অনুষ্ঠানটি উৎসবমুখর করে তুলার জন্য নানান সেগমেন্ট যুক্ত করা হয়েছে। এম রহমান জহির এর দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি চমৎকার টীম শফিকুল ইসলাম জুয়েলের নেতৃত্বে দিনরাত কাজ করছে।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সভাপতি এম রহমান জহির এবং সাধারন সম্পাদক মো : আশরাফ উদ্দিন নিরলস ভাবে এক্সপো সফল করতে কাজ করছেন।

এবারের ৩০ তম এক্সপো কমিটিতে কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আহমদ, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস. আই. জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর।
এস আই জুয়েল জানান, আমাদের শেষ ধাপের কাজ চলছে। একটি চৌকশ টীম কাজ করছে। শিল্পীরা সময়মত উপস্থিত হবেন। তবে গতবারের চেয়ে এবারের ভেন্ডর বেশী। আমাদের স্পন্সররা সহযোগিতার হাত বাড়িয়েছেন। স্থানীয় শিল্পীরা সময় বেশী পাবেন। আমাদের সুভেনির এর কাজ চলছে, চাইলে এখনও বিজনেস ডেভেলপমেন্ট এর সুযোগ আছে। যারা প্যাভেলিয়ন নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বৈশাখের আমেজ থাকায় এবার এক্সপোতে দেশীয় গ্রামীন সংস্কৃতির ছাপ থাকবে।


বাংলা গান, নৃত্য, খাবার, লোকজ সংস্কৃতি ও পারিবারিক আনন্দে ভরপুর একটি স্মরণীয় আয়োজনের মাধ্যমে প্রবাসে বাঙালির মিলনমেলায় পরিণত হবে আসন্ন ২০২৬ এর ৩০ তম এশিয়ান এক্সপো বলে জানান হোস্ট কমিটির সাথে সংশ্লিষ্টরা।।
সাউথ ফ্লোরিডার সবচেয়ে আকর্ষনীয় ৩০ তম এশিয়ান এক্সপো অনুষ্ঠিত হবে এপ্রিল এর ২৫ – ২৬ তারিখ, এই এশিয়ান এক্সপোতে ২০ টি সিটির প্রবাসীরা উপস্থিত হবেন।
দীর্ঘদিন থেকে সাউথ ফ্লোরিডার এই বিশেষ ইভেন্ট টা ঘিরে সাজ সাজ রব তৈরী হয় মায়ামীর আশে পাশের শহরগুলোতে। শত শত স্টল ও খাবারের দোকান থাকে। এবার ইউথদের সম্পৃক্ত করা হবে।
নানা স্টেটের অতিথিরা আসেন ফ্লোরিডা ঘুরতে এবং শো দেখতে।


এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল আরো জানান, অতীতের ২৯ টি শোর চাইতে ৩০ তম এশিয়ান এক্সপো টা হবে অনেক আকর্ষনীয় । অনেক নতুন নতুন এশিয়ান দেশ এবার উপস্থিত থাকবে। ফেয়ার গ্রাউন্ড এর চিরচেনা ভেন্যুতে হচ্ছে দীর্ঘদিন থেকে এশিয়ান এক্সপো।। আশা করি সবাই উপভোগ করবেন। আমরা মেলায় বিজনেস ডেভেলপমেন্ট এর সুযোগ করে দিব। কনভেনর তামান্না আহমদ জানান, আমরা আশা করছি আমাদের নতুন দের টীমটা এবারের মেলায় সমন্বিত ভাবে সবাইকে নিয়ে কাজ করবে। সাউথ ফ্লোরিডার কমিউনিটি ব্যাক্তিত্ব ফোবানার ভাইস চেয়ারম্যান এম রহমান জহির জানান, মুল ধারার সব রাজনৈতিক ব্যাক্তিবর্গ,কনগ্রেসম্যান, মেয়র, সিটির অফিসিয়ালরা উপস্থিত থাকবেন। এবারের এক্সপোতে মিডিয়া পার্টনার প্রথম আলো উত্তর আমেরিকা।

জুয়েল সাদত / নিউজ।। মিডিয়া টীম