প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
104 views
শেয়ার করুন
জুয়েল সাদত :
ওরলান্ডোতে এশিয়ান ফেষ্টিভ্যাল কে ঘিরে উ্যসব মুখর শহর।
৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেন্ট্রাল ফ্লোরিডায়। এরই মধ্যে কমিউনিটির সব গুলো সংগঠনকে ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল সফল করতে সহযোগিতার আহবান জানানো হয়েছে। এ ছাড়াও ফেস্টিভ্যাল চলাকালে অন্য কোন অনুষ্টান শহরে আয়োজন না করার আহবান জানানো হয়েছে।
আগামী মে মাসের ২ ও ৩ তারিখ শনিবার / রোববার সেন্ট্রাল ফ্লোরিডার সবচেয়ে আকর্ষনীয় এশিয়ান ফেস্টিভ্যাল কে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
কিসিমির ওসিওয়ালা হেরিটেজ পার্কের ইনডোর এ ৭ ম এশিয়ান ফুড, মিউজিক ও কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্টিত হবে দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত।
এশিয়ান বিভিন্ন দেশের পারফর্মেন্স থাকবে, পাশাপাশি দেশগুলোর স্টল এবং খাবার ও থাকবে বলে জানিয়েছেন ফেয়ারের মেম্বার সেক্রেটারী মোস্তফা আহমেদ ফিরোজ। জানাব ফিরোজ জানান, ৬ টি সফল এশিয়ান ফেস্টিভ্যাল এর পর এবার ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল টাকে নতুন করে সাজানো হয়েছে। অনেক নতুন সেগমেন্ট যুক্ত হচ্ছে। আমাদের সুভেনিরে বিজনেস ডেভেলপমেন্ট এর সুযোগ পাবেন। যারা বড় প্যাভিলিয়ন নিতে চান দ্রুত যোগাযোগ করবেন।
৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল এর কনভেনর বাবুল হাই জানান, এবারও কনসুলেট সেবা থাকবে দুই দিন। নতুন অনেক এশিয়ান কান্ট্রি এবার যুক্ত হচ্ছে ৷ আমরা এবারের ফেয়ার কমিটিতে অনেক যোগ্য কমিউনিটি একটিভিস্টদের সম্পৃক্ত করেছি।। আশা করছি ইদের পরের এই শোতে অনেকে উপভোগ করবেন।
এবারের শিল্পীরা যারা থাকবেন পারভেজ সাজ্জাদ, সামির মাহমুদ, রাজিব, রিদম হাসান, ইউ এস বাচ্চু এবং রোকশানা মির্জা। সাথে ইন্ডিয়ান আইডল খোদা বক্স। সেই সাথে ২ দিন, সারাদিন ব্যাপী কয়েক শত শিল্পী, কলাকৌশলী, নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন। নানান সেগমেন্ট এ জাকজমকপুর্ন থাকবে হেরিটেজ পার্কে সিলভার স্পোর্টস এরিনায়।
এবারের ৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল এর কনভেনর বাবুল হাই, কো কনভেনর সাইফ চৌধুরী নান্টু, মেম্বার সেক্রেটারী মোস্তফা আহমেদ ফিরোজ, জয়েন্ট সেক্রেটারী বাহার হোসেন, মিডিয়া এন্ড ইভেন্ট সেক্রেটারী এ কে এম হোসেন হিটু, ফাইনান্স চেয়ারম্যান রাসেল মিয়া, ফান্ড রাইজিং চেয়ারম্যান দুলু ভুইয়া, কালচারাল চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, স্টল চেয়ারম্যান নোমান চৌধুরী। এ ছাড়াও হোস্ট কমিটিতে কো কনভেনর / কো চেয়ারম্যান হিসাবে অনেকেই আছেন।
একটা বিশাল টীম কাজ করছে ৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল সফল করতে।
যোগাযোগ ;
BAFOCF.COM এন্ড ASIANFOOOFAIR.COM
asianfoodfairorlando@gmail.com
এছাড়াও যারা বিস্তারিত জানতে এবং অংশগ্রহন করতে ইচ্ছুক
( মেম্বার সেক্রেটারী) মোস্তাফা আহমদে ফিরোজ 407 910 3489 কে কল করতে পারবেন।