পাঁচ দশকের পথচলায় উৎসবের রঙ, সুনামগঞ্জে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী পালন

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬ 45 views
শেয়ার করুন
পাঁচ দশকের আস্থা, সাফল্য আর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্তি। সেই আনন্দকে উদযাপনে সুনামগঞ্জে উৎসবের আমেজে পালিত হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসির সুবর্ণজয়ন্তী। বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে তোলেন ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।
বৃহস্পতিবার সুনামগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতেই বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। পরে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তির আনুষ্ঠানিক উদযাপনের শুভ সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন।
কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আশফাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রওনক আহমদ বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আব্দুস সালাম, ব্যবসায়ী মো. রফিক মিয়া, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, ফজলুর করিম, মো. সুহেল আহমদ, রিপন চন্দ, রুম্মান শাহ, মো. হুমায়ুন কবির, বিটু বড়ুয়া, অমৃত পাল ও কামাল হোসেনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৫০ বছর শুধু একটি প্রতিষ্ঠানের বয়স নয়; এটি দীর্ঘদিনের আস্থা, সেবা ও গ্রাহকসম্পর্কের প্রতিচ্ছবি। গ্রাহকদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সেবা চালু করেছে। বিশেষ করে অনলাইন ও ডিজিটাল ব্যাংকিংয়ে ব্যাংকটির ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাংক। সুবর্ণজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা সুদীপ্ত সাহা, রিয়ান উদ্দিন সাম্রজ, মো. মাহবুবুর রহমান মাসনুন, মো. দিদার ইসলাম ও দারুল সালাম দ্বীপ উপস্থিত ছিলেন।