গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল আহমদ গ্রেফতার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬ 8 views
শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি আফজল আহমদকে সকাল ১১ টায় ধারাবহরস্থ বাঘার শরিফ উদ্দিনের আবাসন প্রকল্পের অফিস হতে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আফজল আহমদ গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নুরুপাড়া এলাকার মৃত সুলেমান আলীর ছেলে। তাকে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই উসমান অভিযান চালিয়ে গ্রেফতার করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আফজল আহমদ আসামি। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আফজল আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

সম্প্রতি গোলাপগঞ্জের ধারাবহর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায়ও ‘ডেভিল আফজল আহমদ’ ৩ নম্বর আসামি।
তাকে গ্রেফতার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।