ডেস্ক রিপোর্ট :

ওরলান্ডো ফোবানার শেষ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত। গতকাল ১৮ সেপ্টেম্বর ওরলান্ডোর বোম্বে গ্রীলে রাত ৮ টায় কনভেনর আনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। ওরলান্ডো ফোবানার ৪০ তম আসরকে ঘিরে সেন্ট্রাল ফ্লোরিডার প্রবাসীদের মধ্যে ব্যাপক দেখা দিয়েছে। মেম্বার সেক্রেটারী রাসেল মিয়ার পরিচালনায় বিভিন্ন সাব কমিটির দায়িত্বশীল রা আলোচনা করেন। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আসিফ কাজি সুকন, নাজিমউল্লাহ লিটন,সাইদ চোধুরী,দুলু ভুইয়া, মোহাম্মদ শফি, মোস্তফা ফিরোজ, তারেক মাহমুদ,শহিদুল ইসলাম সাচ্চু, মনির হোসেন, মহসিন মিয়া,নাজনিন হোসেন, পারভেজ হাসেম প্রমুখ। ইভেন্ট কনভেনর এ কে এম হোসেন বলেন, পুরো ইভেন্ট চলাকালীন আপনারা যার যার দায়িত্ব পালন করবেন। ব্যাকস্টেজে দায়িত্বশীল রাই থাকবেন। স্টারদের সাথে ছবি তুলার ব্যবস্থা থাকবে। আমরা গেষ্টদের শহর ঘুরে দেখানোর ব্যবস্থা করছি। একটা ইনফেকশন ডেস্ক থাকবে।
চীফ করডিনেটর নাজিমুল্লাহ লিটন বলেন, সুভেনির এর কাজ শেষ৷
এটা এই শহরের একটি অনন্য সুভেনির হবে। কো কনভেনর বাহার হোসেন বলেন, আমরা সবাই সবার জায়গা থেকে ফান্ড রাইজিং এর চেষ্টা করলেই সব সমস্যার সমাধান হবে।
ভাইস প্রেসিডেন্ট তারেক মাহমুদ বলেন, অনেক স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। নানা সিটির প্রবাসীরা আছেন। কালচারাল কনভেনর শহিদুল ইসলাম সাচ্চু বলেন, আমরা নতুন কিছু উপহার দিব। কালচারাল অনুষ্ঠানে বৈচিত্র থাকবে। আমরা সুরকার, গীতিকার এবং শিল্পীর সমন্বয়ে কিছু পরিবেশনা করব। যা নতুন মাত্রা যোগ করবে।




